ইন্টারনেট এবং অসামরিক বিমান পরিষেবাসহ প্রযুক্তির উপর বিশেষ জোর কেন্দ্রীয় বাজেটে - Aaj Bikel
ইন্টারনেট এবং অসামরিক বিমান পরিষেবাসহ প্রযুক্তির উপর বিশেষ জোর কেন্দ্রীয় বাজেটে

ইন্টারনেট এবং অসামরিক বিমান পরিষেবাসহ প্রযুক্তির উপর বিশেষ জোর কেন্দ্রীয় বাজেটে

Share This


নয়াদিল্লি : লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে ডিজিটাইজেশন এবং অসামরিক বিমান পরিষেবার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। জিএসটি চালু হওয়ার পরে এটাই ছিল অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রথম বাজেট পেশ।

সংসদে বাজেট পেশের সময় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, এয়ারপোর্ট অথরিটির অফ ইন্ডিয়া অধীনে এই মুহূর্তে রয়েছে দেশের ১২৪ টি বিমানবন্দর। আগামীদিনে এটিকে পাঁচগুণ বাড়ানো হবে। আগামীদিনে বিমানের উড়ানের সংখ্যা এক বিলিয়নে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করা হবে। উড়ে দেশ কা আম নাগরিক প্রকল্পে আরও ৫৬ টি বিমানবন্দর এবং ৩১টি হেলিপ্যাডের সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। অন্যদিকে এদিন বাজেট অধিবেশনের আগে কেন্দ্রীয়মন্ত্রী জয়ন্ত সিনহা বলেন, গত ১৫ মাসে ৫৬ টি বিমান বন্দর এবং ৩১ টি হেলিপ্যাড তৈরি করা হয়েছে।

দেশের প্রত্যন্ত গ্রামগুলিতে ইন্টারনেট পরিষেবা বাড়ানোর জন্য ওয়াইফাই পরিষেবা বাড়ানো হবে বলে বাজেট অধিবেশনে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন, এক লক্ষ গ্রাম পঞ্চায়েত চিহ্নিত করে সেখানে অপটিক ফাইবারের বসানোর কাজ সম্পূর্ণ করা হবে। ৫ লক্ষ ওয়াইফাই স্পট দেশের গ্রামাঞ্চলগুলিতে বসানো হবে। এছাড়াও দেশের সমস্ত রেল স্টেশন গুলিতে ওয়াইফাই সংযোগ করা হবে। বসানো হবে সিসিটিভি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়েল ইনটেলিজেন্স জাতীয় পরিকল্পনা গ্রহণ করা হবে। এর মধ্যে আর্টিফিশিয়েল ইনটেলিজেন্সের উপর গবেষণা এবং উন্নয়নের জন্য বিশেষ জোর দেওয়া হবে।

কোন মন্তব্য নেই: