গুগলের শ্রদ্ধা কমলা দাসকে - Aaj Bikel
গুগলের শ্রদ্ধা কমলা দাসকে

গুগলের শ্রদ্ধা কমলা দাসকে

Share This

কলকাতা : “একটি বাড়ি আছে এখন অনেক দূরে যেখানে একদা আমি ভালোবাসা পেয়েছিলাম....” এটা লিখেছিলেন কমলা দাস (১৯৩৪—২০০৯ খ্রি.)। জন্ম ভারতের দক্ষিণ মালাবারে। থাকতেন মুম্বইয়ে। পিতার ওয়ালফোর্ড ট্রান্সপোর্ট কোম্পানির চাকুরিসূত্রে শৈশবে ছিলেন কলকাতায়। মালয়ালম ভাষার দৈনিক মাথুরাভূমির ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কাজ করেছেন। মাধবীকুট্টি ছদ্মনামে লিখতেন। লিখেছেন কবিতা, ছোটগল্প, উপন্যাস ও আত্মজীবনী।

লিখতেন মলয়ালম ও ইংরেজি ভাষায়। এই দু’ভাষাতে তাঁর কাব্যগ্রন্থগুলোর মধ্যে আছে—কুহকিনী (১৯৬৪), কলকাতার গ্রীষ্মকাল (১৯৬৫), বংশধর (১৯৬৭), পুরনো খেলাঘর ও অন্যান্য কবিতা (১৯৭৩), কেবল হৃদয় জানে কী করে গান গাইতে হয় (১৯৯৬) ইত্যাদি। ছোটগল্পের সংকলনের মধ্যে আছে পতিতা পদ্মাবতী ও অন্যান্য গল্প (১৯৯২)। তাঁর উপন্যাসগুলোর মধ্যে অন্যতম বাসনার বর্ণমালা (১৯৭৭) এবং আত্মজীবনী আমার কাহিনী (১৯৭৬)।

কাব্যগ্রন্থ কুহকিনী’র জন্য পেয়েছিলেন এশীয় কবিতা পুরস্কার, কলকাতার গ্রীষ্মকাল কাব্যগ্রন্থের জন্য পান কেন্ট পুরস্কার, মলয়ালম ভাষায় লেখা ছোটগল্প সংকলন শৈত্য’র জন্য পেয়েছিলেন কেরালা সাহিত্য একাডেমি পুরস্কার। বৃহস্পতিবার আন্তর্জাতিক সার্চ ইঞ্জিন গুগল-ডুডল শ্রদ্ধা জানিয়েছে কমলা দাসকে।

কোন মন্তব্য নেই: