তিরুবনন্তপুরম : কেরল হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি অ্যান্টনি ডমিনিক| শুক্রবার রাজভবনে কেরল হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি অ্যান্টনি ডমিনিক-কে শপথবাক্য পাঠ করান কেরলের রাজ্যপাল পি সদাশিবম| রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, হাইকোর্টের সিনিয়র বিচারক, বিচার বিভাগীয় অফিসার এবং রাজ্য মন্ত্রীসভার সদস্যরা| শপথগ্রহণ অনুষ্ঠান ছিল অত্যন্ত সংক্ষিপ্ত ও জাঁকজমকপূর্ণ|
ম্যাঙ্গালোরের এসডিএম আইন কলেজে আইন নিয়ে পড়াশোনা করেছিলেন বিচারপতি অ্যান্টনি ডমিনিক| ১৯৮১ সালে জুডিশিয়াল ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আদালতে আইনি প্যাকটিস শুরু করেন তিনি| ১৯৮৬ সালে কেরল হাইকোর্টে প্যাকটিস শুরু অ্যান্টনি ডমিনিকের| ২০০৭ সালে কেরল হাইকোর্টের অতিরিক্ত বিচারক মনোনীত হন বিচারপতি অ্যান্টনি ডমিনিক|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন