মাসকাট : ওমান সফরে গিয়ে মাসকাটে ১২৫ বছরের পুরনো একটি শিবমন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঐতিহাসিক প্যালেস্তাইন সফর শেষ করার পরে সংযুক্ত আরব আমিরশাহী হয়ে ওমানে উড়ে যান ভারতের প্রধানমন্ত্রী। সোমবার মাসকাটে ১২৫ বছরের পুরনো একটি শিবমন্দিরে পুজো দিলেননরেন্দ্র মোদী। তিনি সুলতান কাবুজ মসজিদেও যান। মোদীর আগমন উপলক্ষে বিশেষ ভাবে ফুল দিয়ে সাজানো হয়েছিল মন্দিরটিকে। গোটা উপসাগরীয় অঞ্চলে এটাই সবথেকে বিখ্যাত শিবমন্দির। সেখানে উপস্থিত ছিলেন অনাবাসী ভারতীয়দের একটি দল। তারপরে মাসকটে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠকে যোগ দেন ভারতীয় প্রধানমন্ত্রী।
পুরাতন মাসকটের সুলতানের রাজপ্রাসাদের কাছে মাত্রাহ অঞ্চলে এটি অবস্থিত৷ ১২৫ বছর আগে গুজরাতের বণিকরা ওখানে মন্দিরটি প্রতিষ্ঠা করে, যার ১৯৯৯সালে সংস্কার করা হয়৷ ওই মন্দিরটিতে তিনটি বিগ্রহ রয়েছে- শ্রীআদি মতিশ্বর মহাদেব মন্দির, শ্রীমতিশ্বর মহাদেব মন্দির এবং শ্রীহনুমানজির মন্দির৷ উৎসব, পুজো পার্বণের দিনে ওই মন্দিরে ১৫,০০০ ভক্তের সমাগম হয় ৷
আরব এমারিটসে দুদিনের সফর সেরে রবিবার মাসকাটে পৌঁছে প্রধানমন্ত্রী ইউনাইটেড মোদী৷ তাঁর আগমনে তখন তাঁকে অভ্যর্থনা জানাতে রয়্যাল বিমানবন্দরে এসেছিলেন সেখানকার মন্ত্রীরা এবং তিনি ওমানের রাজার সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে দেখা করেন৷ সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে ২৫,০০০ ভারতীয় সামনে ভাষণ দেন৷ আজই দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রী |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন