আগরতলা : ধর্মনগরে যোগী আদিত্যনাথের সফরকে কেন্দ্র করে সমগ্র জেলায় গেরুয়া ঝড় বইছে। ধর্মনগর থেকে যুবরাজনগর পর্যন্ত যোগী আদিত্যনাথের রোড শোয় অভূতপূর্ব সাড়া মিলেছে।
সাজোয়া রথে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্থানীয় বিজেপি প্রত্যাশীদের সঙ্গে নিয়ে ধর্মনগর থেকে যুবরাজনগরের উদ্দেশে রওনা দেন। বিজয় সংকল্প রথের সামনে পেছনে বিজেপি-র কর্মী-সমর্থক ছাড়াও অসংখ্য সাধারণ জনগণ যাত্রায় শামিল হন। যোগী আদিত্যনাথের রথকে অনেক জায়গায় বেশ কিছুক্ষণের জন্য দাঁড়াতে হয়েছে। জনগণের আবদারে যোগী আদিত্যনাথ রথ থেকে নেমে এসে দাঁড়াতেই তাঁর চরণ স্পর্শ করার জন্য হুড়োহুড়ি লেগে যায়। কয়েকবার এমন হওয়ার পরে অঘটন এড়ানোর জন্য করজোড়ে তিনি সবার কাছে এমনটা না করার আবেদন জানান। আবেগে আপ্লুত ভক্তরা রথ স্পর্শ করে প্রণাম করেন। ফলে স্বাভাবিকের চাইতে অনেক বেশি সময় লেগেছে যুবরাজনগরে পৌঁছতে।
যোগী আদিত্যনাথ উত্তর জেলায় বেশ কয়েকটি স্থানে সোমবার ঝড়োগতিতে ভাষণ দিয়ে যাবেন। যোগীর উপস্থিতিতে সমগ্র জেলায় সর্বোচ্চ নিরাপত্তা সংকেত জারি করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন