বালাচন্দ্র নায়ারের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা - Aaj Bikel
বালাচন্দ্র নায়ারের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

বালাচন্দ্র নায়ারের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

Share This

আগরতলা  : জি-নেটের চেয়ারম্যান কে. বালাচন্দ্র নায়ারের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করলো ত্রিপুরা উচ্চ আদালত। সোমবার এই আদেশ জারি করা হয়েছে।

উচ্চ আদালতের প্রধান বিচারপতি টি ভাইপেই এই নির্দেশ জারি করেছেন। ত্রিপুরা মেডিক্যাল কলেজ পরিচালনার দায়িত্ব নিয়ে রাজ্য সরকারের বহু কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার পর আদালতে মামলা দায়ের করা হয়। আদালতে তাঁকে উপস্থিত হওয়ার জন্য বহুবার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি উপস্থিত না-হয়ে বারংবার অতিরিক্ত সময় চেয়ে যান। আদালত তাঁকে সশরীরে হাজির থাকার জন্য বলেছিল।

শেষ পর্যন্ত সোমবার আদালতে হাজির হওয়ার জন্য তাঁকে চূড়ান্ত সময় নির্দিষ্ট করে দেওয়া হয়। কিন্তু তার পরও তিনি আদালতে হাজির হননি। আর এর পরই উচ্চ আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

উল্লেখ করা যেতে পারে, জি-নেটের কর্ণধার কে বালাচন্দ্র নায়ার ত্রিপুরা মেডিক্যাল কলেজ পরিচালনার দায়িত্ব নিয়ে বেশ কয়েক বছর রাজ্য সরকারের অর্থে কাজ চালিয়ে যান। কিন্তু পরবর্তী সময় রাজ্য সরকারের বহু কোটি টাকা গায়েব করে দিয়ে তিনি রাজ্য থেকে পালিয়ে যান বলে অভিযোগ।

কোন মন্তব্য নেই: