আগামী কয়েকদিনেই ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা - Aaj Bikel
আগামী কয়েকদিনেই ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা

আগামী কয়েকদিনেই ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা

Share This


কলকাতা  :  জানুয়ারিতে টানা ২৩ দিন দীর্ঘস্থায়ী হল শীত । যা সাম্প্রতিক কালে রেকর্ড । তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিনেই ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা । শুক্রবার কলকাতার তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস । ফলে গতকালের থেকে তাপমাত্রা একটু হলেও বেড়েছে ।

গত কয়েক বছরে রেকর্ড গড়েছে শীত । এবছর টানা ২৩ দিন দীর্ঘস্থায়ী হল ঠান্ডা । জানুয়ারিতে তাপমাত্রা নেমেছিল ১২ ডিগ্রি সেলসিয়াসে । যার ফলে বেশ ভালোই অনুভূত হয়েছে শীতের আমেজ । ২০০৩ সালে স্বাভাবিকের থেকে নীচে তাপমাত্রা ছিল ২০ দিন । কিন্তু এবার সব রেকর্ডকে ছাপিয়ে গেল জানুয়ারির ঠান্ডা । এর আগে টানা এতদিন শীত দেখেনি কলকাতা । ১২ ডিগ্রির নীচে জানুয়ারির তাপমাত্রা ২০১০ সালে ছিল মাত্র ৬ দিন । ২০১১ সালের জানুয়ারিতে ১২ ডিগ্রির নীচে তাপমাত্রা ছিল ৪ দিন । ২০১৩ সালে ছিল ১১ দিন । ২০১৬ সালে কনকনে ঠাণ্ডা ছিল মাত্র ২ দিন । ২০১৭ সালে ৩ দিন । ২০১৮ সালে রেকর্ড ২৩ দিন ।

পশ্চিমী ঝঞ্জার কারণে বাধা পায় শীত । আবার শক্তিশালী পশ্চিমী ঝঞ্জার হাত ধরেই কাশ্মীরে বরফ পড়ে। যার জেরে তাপমাত্রা কমে । বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরেও বাধা পায় শীত । কিন্তু এবার সেই ভাবে প্রভাব ছিল না পশ্চিমী ঝঞ্জার। ছিল না ঘূর্ণাবর্তও । ফলে বাধা পায়নি উত্তুরে হাওয়া । যার জেরে লম্বা ইনিংস খেলল শীত ।

শনিবার কলকাতার আকাশ থাকবে পরিস্কার । শুক্রবারও কলকাতার আকাশ ছিল পরিস্কার । আবহাওয়াবিদরা জানান, এদিন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি । সর্বনিম্ন, ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিক । বাতাসে অপেক্ষিক আদ্রর্তার পরিমাণ ছিল সর্বোচ্চ ৭২ শতাংশ । সর্বনিম্ন, ৫৫ শতাংশ । গত চব্বিশঘন্টায় কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়নি ।

কোন মন্তব্য নেই: