লিবিয়ার উপকূল ভয়াবহ নৌকাডুবি - Aaj Bikel
লিবিয়ার উপকূল ভয়াবহ নৌকাডুবি

লিবিয়ার উপকূল ভয়াবহ নৌকাডুবি

Share This


ত্রিপোলি  :  অবৈধভাবে ইউরোপে প্রবেশ করতে গিয়ে ডুবে গেল পাক অনুপ্রবেশকারীর দল৷ ঘটনাটি ঘটেছে লিবিয়ার উপকূল সংলগ্ন এলাকায়৷ জানা গিয়েছে, লিবিয়া থেকে দক্ষিণ ইউরোপে প্রবেশ করার সময় দুর্ঘটনার কবলে পড়ে একটি নৌকা৷ সেই নৌকায় ছিল পাকিস্তানি অনুপ্রবেশকারীরা৷ তারা ইতালিতে প্রবেশ করার চেষ্টা করছিল৷

লিবিয়ার উপকূল হয়ে আফ্রিকার বেশ কিছু দেশের নাগরিক ইউরোপে অনুপ্রবেশ করে থাকেন৷ সেরকমই একটি নৌকায় লিবিয়ায় থাকা পাকিস্তানি নাগরিকরা ইতালিতে ঢুকে পড়ার চেষ্টা করছিল৷ সেই সময় নৌকাটি ডুবে যায়৷ ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে প্রায়ই বড়সড় নৌকাডুবি হয়৷ তাতে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে৷

কোন মন্তব্য নেই: