ন্যশনাল মেজিকেল কলেজে হাসপাতালে জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতি - Aaj Bikel
ন্যশনাল মেজিকেল কলেজে হাসপাতালে জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতি

ন্যশনাল মেজিকেল কলেজে হাসপাতালে জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতি

Share This


কলকাতা  : ন্যশনাল মেজিকেল কলেজে হাসপাতালে শুরু হয়েছে জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতি । চিকিৎসক নিগ্রহের অভিযোগ তুলে এই কর্মবিরতি । ফলে নতুন করে অচলাবস্থা শুরু হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজে ।

এদিন সকাল থেকেই দেখা যায়, মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন জুনিয়ার চিকিৎসকরা । তাঁদের দাবি, এখনও তাঁরা হাসপাতালে যথেষ্ট সুরক্ষিত নন । যদিও, হাসপাতালে নিরাপত্তা বাড়াতে ১০ জন অতিরিক্ত মহিলা কনস্টেবল মোতায়েন করা হয়েছে । বহিরাগতরা যাতে না ঢুকতে পারে সে জন্য হাসপাতালের ৩ নম্বর গেট বন্ধ রাখার প্রতিশ্রুতিও দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি । গতকাল বিকেলের পর অবস্থান তুলে নেওয়ার কথা জানালেও এখনও কাটেনি সমস্যা ।

অন্যদিকে, গতকাল রামমোহন রায় ব্লকের ৩ তলার আগুন লাগার কারণে ব্যাহত হয় চিকিৎসা পরিষেবা । এদিন সকাল থেকেই তাই আউটডোরের ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে । জুনিয়ার ডাক্তাররা না থাকায় আউটডোরে হাজির হন সিনিয়র চিকিৎসকরা । যদিও এই কর্মবিরতির ফলে বেশ কিছুটা নাকাল হতে হয় রোগীর আত্মীয়দেরও । তাঁরাও কিছুটা মুশকিলে পড়েন ।

কোন মন্তব্য নেই: