বিধানসভায় বিরোধীদের এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - Aaj Bikel
বিধানসভায় বিরোধীদের এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিধানসভায় বিরোধীদের এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Share This


কলকাতা  : 'নিজেরা উল্টো পাল্টা কথা বলবেন ৷ যা বলার নয়,তাই বলবেন ৷ নানা রকম বিভ্রান্তি মূলক কথা বলবেন এই হাউসে ৷ কিন্তু মানসিক ভাবে কখনও তৈরী থাকেন না সঠিক কথাটা শোনার জন্য ৷ তার কারন তারা আমার মুখোমুখি হতে চান না ৷ তারা হাউসেরও মুখোমুখি হতে চান না' ৷ শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপালের বক্তৃতার জবাবি ভাষণে বিরোধীদের এই ভাবেই এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷

শুক্রবার রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের জবাবি ভাষণের সময় বিরোধী দলগুলির তোলা রাজ্যের কর্মসংস্থান নিয়ে প্রশ্নের জবাব দিছিলেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘আঙুর ফল টক লাগছে তাই না ৷ মুখ নাড়ছেন কী করে ৷গতবছর এক লক্ষ শিক্ষক নিয়োগ করেছি ৷ রাজ্যে ৮১ লাখ কর্মসংস্থান হয়েছে গিয়েছে ৷ চোখে দেখতে পারছেন না ৷ আবার বড় বড় কথা বলছেন ৷ কেন্দ্র বলছে, স্বাস্থ্য বিমা করছে ৷ আমরা তো সবটাই ফ্রি করে দিয়েছি ৷ কলকাতায় হবে সিলিকন ভ্যালি এশিয়া’৷এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ‘সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ ৩৭১৬ হাজার ২২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ক্ষেত্রে বরাদ্দ ৩৫৫১ হাজার ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এগুলি চোখে দেখতে পারছেন না৷ ছাত্রীদের বার্ষিক বৃত্তি ৭০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে ৷ ছাত্রীদের বার্ষিক বৃত্তি বাড়ানো হয়েছে ৷ কন্যাশ্রীদের ভাতা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে ৷ দেখোও দেখছেন না কি’ ৷

এদিন তিনি আরও বলেন, ‘পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম হলে, ১৮ বছরের পর মেয়ের বিয়ে দিলে সেই পরিবার এককালীন ২৫ হাজার টাকা অর্থ সাহায্য করা হবে ৷ এর ফলে ৬ লক্ষ পরিবার রূপশ্রী প্রকল্পের সুবিধা পাবেন ৷ এই ধরণের বহু কাজ করে চলেছে ৷ সাধ্যমত সব করছি’ ৷ তিনি বিরোধীদের উদ্দ্যেশ্যে বলেন, ‘কিন্তু, আপনারা বড় বড় কথা বলছেন ৷ কিন্তু,আপনারা সরকারের উত্তর শুনতে চান না ৷ আমরা যতদিন দায়িত্ব নিয়েছি , আমার ক’টা বক্তৃতায় ওরা উত্তরের জন্য উপস্থিত ছিলেন ৷ ক’টা নয় ৷ হাতে গুনে বলা যাবে না ৷ একটা কি দুটো ৷ এটা পুরোপুরি পরিকল্পনা মাফিক ৷ কিন্তু পশ্চিমবাংলার দিকে তাকিয়ে আঙ্গুল তুললে হবে না ৷ আব্দুল মান্নানের উদ্দ্যেশ্যে বলেন, মান্নানবাবু পাঞ্জাবটা একটু দেখুন ৷ সিপিএমের বাবুরা কেরালাটা একটু দেখে নিন ৷ বিজেপি মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ দেখে নিন ৷ এই ধার প্রত্যেকটা রাজ্যের থাকে শুধু পশ্চিমবাংলার নয় ৷ আর পশ্চিমবাংলায় এই ধার হয়েছে বাম আমলে' ৷

কোন মন্তব্য নেই: