রাজস্থান বাজেট : কৃষকদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে - Aaj Bikel
রাজস্থান বাজেট : কৃষকদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে

রাজস্থান বাজেট : কৃষকদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে

Share This


জয়পুর  : রাজস্থানের বাজেট অধিবেশনে কৃষকদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে | সোমবার রাজস্থান বিধান সভায় বাজেট পেশ করার সময় মুখ্যমন্ত্রী ৫০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের ঋণ মকুবের কথা ঘোষণা করেন| সম্প্রতি রাজস্থানের উপ-নির্বাচনে তিনটি আসনে বিজেপি ভরাডুবির ক্ষতের প্রলেপ দিতেই মুখ্যমন্ত্রী কৃষক দরদী ঘোষণা বলে মনে করছে রাজনৈতিক মহল | এদিন বাজেট ঘোষণার আগে এমনই ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী প্রভুলাল সোনি | তিনি কৃষকদের স্বার্থে বেশ কিছু নতুন প্রকল্প বাজেটে ঘোষণা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন| জানা গিয়েছে, রাজস্থানে আগামী নির্বাচনের আগেই এটি রাজ্যের অন্তিম বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী রাজে |

আর এই বাজেটে কৃষি ক্ষেত্রে বেশ নতুন প্রকল্প ঘোষণা হতে পারে বলে আশাছিল কৃষকদের | সেই আশা অনেকটাই পূর্ণ হয়েছে বলে মনে করা হচ্ছে | জানা গিয়েছে কৃষকদের এই ঋণের টাকা মকুবের জন্য সরকারকে ৮০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে বলে জানা গিয়েছে| এদিনের বাজেটে কৃষি ক্ষেত্রে ৬২ শতাংশ বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে| এর আগের বাজেটে বিজেপি সরকার কৃষি ক্ষেত্রে ৯ হাজার ৫৫১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল| সেই বাজেটে কৃষকরা সন্তুষ্ট হতে পারেনি| তাই বসুন্ধরা সরকারের শেষ বাজেটে কৃষি ক্ষেত্রে বরাদ্দ বাড়ান হয়েছে বলে মনে করা হচ্ছে

কোন মন্তব্য নেই: