কাগজকল পুনরুজ্জীবিত করতে পদক্ষেপ নিচ্ছে সরকার - Aaj Bikel
কাগজকল পুনরুজ্জীবিত করতে পদক্ষেপ নিচ্ছে সরকার

কাগজকল পুনরুজ্জীবিত করতে পদক্ষেপ নিচ্ছে সরকার

Share This


গুয়াহাটি  : অসম বিধানসভায় বাজেট অধিবেশনের পঞ্চম কাগজকল শীর্ষক এক বিষয় তুলেছেন বিধায়ক আব্দু খালেক। জিরো আওয়ারে আব্দুল খালেক ‘পুনরুজ্জীবিত হয়নি যোগীঘোপার অশোক কাগজ কল’ শীৰ্ষক অসমিয়া সংবাদপত্রে প্রকাশিত এক খবর পড়ে সরকারের দৃষ্টি আকৰ্ষণ করেন।

এর উত্তর দিতে গিয়ে উদ্যোগমন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি বলেন, সরকার অশোক কাগজ কলকে পুনরুজ্জীবিত করতে সময় সময় ব্যবস্থা নিচ্ছে। তিনি তিনবার এই কাগজকলকে কার্যক্ষম করার ব্যবস্থা হাতে নিয়েছিল সরকার। প্ৰথম ১৯৯৫ সালে হায়দরবাদের মেসার্স সাংভি টেক্সটাইল লিমিটেডকে ২৫ বছরের জন্য কলটিকে পুনরুজ্জীবিত করে চালাতে লিজে দেওয়া হয়েছিল। পরে কোম্পানিটি এই কলকে কার্যক্ষম করতে না পেরে ১৯৯৬ সালের ৭ এপ্ৰিল তা বন্ধ করে প্রত্যাবর্তন করে। পরবৰ্তীতে মেসার্স নৰ্থইস্ট পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে যোগীঘোপার অশোক কাগজ কলকে পুনরুজ্জীবিত করে চালাতে লিজে দেওয়া হয়েছিল। তারাও ব্যৰ্থ হওয়ায় ২০০৮ সালে সরকার এর দায়িত্ব সমঝে নেয়।


এর পর রাজ্য ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী হিন্দুস্থান কাগজ নিগমের মাধ্যমে সংশ্লিষ্ট অশোক কাগজকলকে পুনরুজ্জীবিত করার ব্যবস্থা হাতে নেওয়া হয়েছিল। কিন্তু বিশেষজ্ঞরা কলটিকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে প্ৰযুক্তি ও অৰ্থনৈতিকভাবে সচ্ছ্বল নয় বলে জানিয়ে দেন। এর পর অশোক কাগজকল চত্বরে কেন্দ্ৰীয় সরকারের সহযোগিতায় সরকার এবং ব্যক্তিগত খণ্ডের যৌথ প্ৰচেষ্টায় একটি কাগজকল, লজিস্টক/অটোমোবাইল হাব স্থাপন, একটি উদ্যোগিক ফার্ম এবং তথ্য-প্ৰযুক্তি হাব স্থাপনের বিষয়ে বিবেচনা করছে।

অ্যাডভান্টেজ আসাম-এর মাধ্যমে অসমে শিল্পক্ষেত্ৰে আমূল পরিবৰ্তন আঅনতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্ৰহণ করেছে বলেও মন্ত্ৰী চন্দ্রমোহন পাটোয়ারি সদনকে জানান।

কোন মন্তব্য নেই: