কাঁকসায় কাগজকলের বর্জ্যে আগুন, বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ - Aaj Bikel
কাঁকসায় কাগজকলের বর্জ্যে আগুন, বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ

কাঁকসায় কাগজকলের বর্জ্যে আগুন, বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ

Share This


দুর্গাপুর : কাগজকলের বর্জ্যস্তুপ পোড়াতে গিয়ে বিপত্তি। বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জন গ্রামবাসী। এলাকায় চরম আতঙ্ক। ক্ষুব্ধ গ্রামবাসীরা ভাঙচুর চালাল কারখানায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে, কাঁকসার জাটগড়িয়ায় একটি বেসরকারী কাগজকলে। ঘটনার অভিযোগ ধৃত কারখানার ম্যানেজার।
ঘটনায় জানা গেছে, মঙ্গলবার দুপুরে কাঁকসার জাটগড়িয়ায় ওই কাগজকলের জমা বর্জ্যস্তুপে পোড়ানোর জন্য আগুন ধরিয়ে দেয়। ওই বর্জ্যে বিভিন্ন ধরনের কাগজ ,প্লাস্টিক সহ রাসায়নিক দ্রব্য রয়েছে বলে অভিযোগ। আর তাতে আগুন ধরাতেই বিষাক্ত ধোঁয়া নির্গত হতে থাকে। আর ওই বিষাক্ত ধোঁয়ায় গ্রাস করে পার্শ্ববর্তী জাটগড়িয়া গ্রাম। সন্ধ্যা গড়াতেই আগুনদাউ দাউ করে জ্বলতে থাকে। তার সঙ্গে বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হয় গ্রামবাসীদের। ফলে অসুস্থ হয়ে পড়ে গ্রামের বেশ কিছু বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫০ জন গ্রামবাসী এই বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে। যার মধ্যে ৬-৭ জন শিশু ও ১০ জন মহিলা রয়েছে। রাত্রে আক্রান্তদের দুর্গাপুর মহকুমা হাসপাতাল সহ বেশ কয়েকটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। বেশীরভাগকে ঘন্টা দুয়েক পর্যবেক্ষনে রেখে ছেড়ে দেওয়া হয়। বুধবার শেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় ৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এদিকে চাউর হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌ দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। রাত গড়তেই ক্ষোভে পেটে পড়ে গ্রামবাসীরা। উত্তেজিত গ্রামবাসী কারখানায় ভাঙচুর করে। খবর পেয়ে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। একই সঙ্গে রাতেই গ্রামে যায় দুর্গাপুর মহকুমাশাসক শঙ্খ সাঁতরা। বুধবার সকালে কারখানার গেটের সামনে বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা। ক্ষুব্ধ ও আক্রান্ত বাসিন্দা," শেখ সাদ্দাম, শেখ মহিবুল জানান," দীর্ঘদিন ধরেই কারখানার দুষনে জেরবার।

 কারখানার বর্জ্য জলে চাষজমি নষ্ট হচ্ছে। ওই জল তাদের একটি খোলা পুকুরে পড়ছে। গবাদি পশু ওই জল পান করে মারা যাচ্ছে। মানুষের শরীরে লাগলে চর্ম রোগ হচ্ছে। এককথায় ওষ্ঠাগত প্রান গ্রামবাসীদের।" বাসিন্দারা জানান," বহুবার সতর্ক করা হয়েছে, প্রশাসনকে জানিয়েছি। কোন সুরহা হয়নি। আর যার মাশুল আজ গ্রামবাসীদের দিতে হচ্ছে।" এদিকে গ্রামবাসীদের অভিযোগে রাত্রেই কারখানার ম্যানেজার ললিত শরাফকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থলে তদন্ত শুরু করে রাজ্য দুষন পর্ষদ। দুর্গাপুর মহকুমাশাসক শঙ্খ সাঁতরা জানান," কাঁকসা বিডিও কে ঘটনার রিপোর্ট দিতে বলেছি। দুষন দফতর আলাদা করে তদন্ত করছে। তাদেরকেও রিপোর্ট দিতে বলেছি। তারপরই প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।" যদিও এবিষয় কোন মন্তব্য করতে চাননি সংস্থার জিএম(প্রোডাকশন) কপিল শর্মা। বুধবার ধৃত ম্যানেজার ললিত কুমার শরাফকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন খারিজ করে দেন।"

কোন মন্তব্য নেই: