প্রয়াত আর্য়ুবেদ নেত্রালয়ের পথিকৃত্ ড. এন পি পি নাম্বুথিরি, বয়স হয়েছিল ৬৮ বছর - Aaj Bikel
প্রয়াত আর্য়ুবেদ নেত্রালয়ের পথিকৃত্ ড. এন পি পি নাম্বুথিরি, বয়স হয়েছিল ৬৮ বছর

প্রয়াত আর্য়ুবেদ নেত্রালয়ের পথিকৃত্ ড. এন পি পি নাম্বুথিরি, বয়স হয়েছিল ৬৮ বছর

Share This


কোচি : প্রয়াত হলেন কেরল আর্য়ুবেদ নেত্রালয়ের পথিকৃত্ ড. এন পি পি নাম্বুথিরি| শারীরিক অসুস্থতাজনিত কারণে বুধবার কোচির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃত্যুকালে প্রখ্যাত এই চিকিত্সকের বয়স হয়েছিল ৬৮ বছর| রেখে গেলেন স্ত্রী এবং চার সন্তানকে| পরিবার সূত্রের খবর, শারীরিক অসুস্থতাজনিত কারণে বহুদিন ধরে অসুস্থ ছিলেন ড. এন পি পি নাম্বুথিরি| চিকিত্সা চলছিল কোচির প্রাইভেট হাসপাতালে| বুধবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি|

শ্রীধারিয়াম আয়ুর্বেদিক হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন ড. নাম্বুথিরি| ‘আয়ুর্বেদ অপথ্যালমোলজি’ বিজ্ঞান রূপান্তরের জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন ড. নাম্বুথিরি| ১৯৯৯ সালে নিজ পূর্বপুরুষের বাড়িতে শ্রীধারিয়াম আয়ুর্বেদ চক্ষু হাসপাতাল এবং গবেষণা কেন্দ্র চালু করেছিলেন ড. নাম্বুথিরি|

কোন মন্তব্য নেই: