দার্জিলিং : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন রয়েছেন পাহাড় সফরে।দীর্ঘ ৮ মাস পর মুখ্যমন্ত্রীকেও দার্জিলিঙে দেখা গেল খোশ মেজাজে। হেঁটে বেড়ালেন।
বুধবার সকাল ৯টা নাগাদ দার্জিলিঙের রিচমণ্ড হিল সরকারি আবাসন থেকে রাস্তায় বেড়িয়ে পড়েন তিনি। রাস্তায় রাস্তায় ঘুরলেন। কথা বললেন দোকানদার থেকে শুরু করে আম আদমির সঙ্গে। প্রায় ৪–৫ কিলোমিটার হাঁটলেন। দার্জিলঙের লেবং রোড, ম্যাল সহ একাধিক পথে মানুষের সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে গেলেন। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ মুখ্যমন্ত্রীকে খাদা পড়িয়ে স্বাগতও জানালেন। পর তিনি পরিদর্শন করেন সিংমারি থানাও
পাহাড়ে অশান্তি চলায় দীর্ঘ ৮ মাস ধরে পাহাড়ে তিনি ওঠেননি। কিন্তু পাহাড় শান্ত হতেই তিনি ফের পাহাড়ে উঠেছেন। ৩৪ বছরের বাম শাসনকে পরাজিত করে মুখ্যমন্ত্রী হয়েই তিনি পাহাড়ের উন্নয়নে জোর দেন। প্রায় ২–৩ মাস পর পর তিনি পাহাড়ে আসতেন। মানুষের সঙ্গে কথা বলতেন।
একাধিক উন্নয়নের ডালি নিয়ে পাহাড়ে তিনি হাজির হতেন। পাহাড়ে গড়েছেন একাধিক উন্নয়ন বোর্ড। কিন্তু গত জুন মাস থেকে পাহাড়ে বিমল গুরুংয়ের নেতৃত্বে ফের অশান্তি শুরু হয়। সেই থেকে পাহাড়ে আর ওঠেননি মুখ্যমন্ত্রী। পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার লক্ষে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। ৪ বার সর্বদলীয় বৈঠক করেছেন। বিমল গুরুং এখন পাহাড় ছাড়া। পাহাড় এখন শান্ত। পাহাড়বাসী ফের কাজে মনোযোগ দিয়েছেন। আয়ের উৎস অর্থাৎ পর্যটকও উঠছে বেশ ভাল। পাহাড়ে এই শান্ত পরিস্থিতি ফিরিয়ে আনতে যিনি নবান্নে বসে দিন–রাত কাজ করে গেছেন তিনি আজ শান্ত পাহাড়ে উঠেছেন। ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন