বিধানসভায় এনআরসি প্রসঙ্গে স্পষ্টীকরণ চাইলেন কমলাক্ষ - Aaj Bikel
বিধানসভায় এনআরসি প্রসঙ্গে স্পষ্টীকরণ চাইলেন কমলাক্ষ

বিধানসভায় এনআরসি প্রসঙ্গে স্পষ্টীকরণ চাইলেন কমলাক্ষ

Share This

গুয়াহাটি  : জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র বলে রাজ্যের ধর্মীয় ও ভাষিক সংখ্যালঘুদের ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হচ্ছে বলে আজ বিধানসভায় অভিযোগ তুলেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। গত ৩১ ডিসেম্বর মধ্যরাতে প্ৰথম তথা আংশিক খসড়ায় বরাক উপত্যকার ৯৫ শতাংশ নাগরিকের নাম বাদ পড়েছে।

 তা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে বলে আজ বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন জিরো আওয়ারে এ প্রসঙ্গ তুলেছেন বিধায়ক পুরকায়স্থ। তবে মূল এনআরসি থেকে প্রকৃত একজন ভারতীয় নাগরিকের নাম বাদ পড়বে না বলে বিধায়ককে আশ্বস্ত করেছেন সংসদীয় পরিক্রমামন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি।

কোন মন্তব্য নেই: