অভিনেতা অনুপম খেরের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক - Aaj Bikel
অভিনেতা অনুপম খেরের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক

অভিনেতা অনুপম খেরের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক

Share This


নয়াদিল্লি  : ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে অভিযোগ খোদ অভিনেতা অনুপম খের-র৷ ৬২ বছর বয়েসি এই অভিনেতা বর্তমানে মার্কিন মুলুকে রয়েছেন৷ মঙ্গলবার তিনি জানিয়েছেন তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে৷ তাঁর অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা তিনি জানতে পেরেছেন তাঁর ভারতে থাকা বন্ধুদের কাছ থেকে৷ মাইক্রো ব্লগিং সাইটে এই কথা ইতিমধ্যেই জানান হয়েছে৷

হ্যাকিং-র পুরো ঘটনা জানাতে গিয়ে খের ব্যাখ্যা করেছেন, রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্তের কাছ থেকে একটা লিঙ্ক পান এবং তারপরে তা ক্লিক করে দেখেন৷ দাশগুপ্তের অ্যাকাউন্টটি দেখে বিশ্বাস হবে এটা যেন কোও তুর্কী এবং পাকিস্তানপন্থী কোন হ্যাকার গোষ্ঠীর৷ এরঅাগে গত মাসে রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি এবং ভারতের রাষ্ট্রদূত সৈয়দ আকবরউদ্দিনের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল৷ সন্দেহ করা হচ্ছে বাইরের অপরিচিত কোনও হ্যাকার দুটি ছবি এবং ভিডিও পোস্ট করেছে আকবরউদ্দিনের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে৷ বর্তমানে আকবরউদ্দিনের প্রায় ৬৬,০০০ ফলোয়ার রয়েছে সোশশ্যাল মিডিয়ায়৷ তবে হ্যাকিং নজরে আসার পরেই ট্যুইটার অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয়েছে৷ পরে ফের মাইক্রোব্লগার ওই অ্যাকাউন্টটি চালু করে৷

কোন মন্তব্য নেই: