কলকাতা : বাংলা ছেড়ে এবার পাঞ্জাবে পাড়ি দিলেন
ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় বাজি আর্মান্ড৷ এবার মির্নাভা পাঞ্জাবে তিনি সই করলেন৷ চলতি মরশুমে আই লিগের বাকি ম্যাচগুলোর জন্য বাজিকে খেলতে দেখা যাবে বাজাজ অ্যান্ড কোম্পানিতে৷ মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে মিনার্ভা কর্তৃপক্ষ৷ মিনার্ভা পাঞ্জাবের জার্সি পড়ে একেবারে নতুন লুকে ধরা দিলেন বাজি৷
কলকাতা লিগে রেনবো এফসি’র হয়ে খেলার পর আইভোরি কোস্টের বিদেশিকে সই করায় ইস্টবেঙ্গল৷ লাল-হলুদ জার্সিতে অবশ্য সেভাবে দাগ কাটতে পারেনি এই খেলোয়াড়৷ ফিরতি ডার্বি হারের পরই একে একে বিদেশি ছাঁটাই করতে শুরু করে লাল-হলুদ কর্তারা৷ প্রথমেই ছেঁটে ফেলা হয়ে প্লাজাকে৷ ইস্টবেঙ্গল থেকে ছাঁটাইয়ের পর অবশ্য মহামেডানের হয়ে সই করেন লারার দেশের স্ট্রাইকার৷ এরপর দ্বিতীয় বিদেশি হিসেবে ছাঁটাই করা হয় বাজিকে৷ ইন্ডিয়ান অ্যারোজের ম্যাচের আগে বিদায়ঘন্টা বেজে যায় বাজির৷ চাকরি গেলেও বেশিদিন অপেক্ষা করতে হল না বাজিকে৷ প্লাজার মতে এবার দল পেয়ে গেলেন বাজি৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন