এবছর আরও ৯ লক্ষ চাকরি দেব: মমতা - Aaj Bikel
এবছর আরও ৯ লক্ষ চাকরি দেব: মমতা

এবছর আরও ৯ লক্ষ চাকরি দেব: মমতা

Share This

 

আজ বিকেল: ফের রাজ্যের কর্মসংস্থান প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শিলিগুড়ির জনসভা থেকে এবছর আরও ৯ লক্ষ চাকরি দেব হবে বলে প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷


শিক্ষা ও  চাকরির বাজারে সমস্ত আপডেট জানতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন৷

এদিন তৃণমূল সুপ্রিম সরাসরি বলেন, ‘‘আমরা রাজ্যে ৮১ লক্ষ চাকির ব্যবস্থা করে দিয়েছি৷ আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে৷’’ সভামঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি, ‘‘এবছর আমরা আরও নয় লক্ষ চাকরি দেব৷’’ এই মুহূর্তে রাজ্য সরকার ইজ অব ডুইং বিজনেস প্রথম বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘‘রাজ্যে ধীরে ধীরে বিনিয়োগ আসছে৷ রাজ্যে কর্মসংস্কৃতির পরিবেশ তৈরি হয়েছে৷ আগামী দিনে বাংলায় গোটা দেশের পথ দেখাবে৷ কারণ, তৃণমূল সরকার মানুষের কথা বলে৷’’ 

আরও পড়ুন- কারা কারা ফেসবুক করেন? এবার আরও বেশি করে করুন: মমতা

গত শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘আঙুর ফল টক লাগছে তাই না?  মুখ নাড়ছেন কী করে? গতবছর এক লক্ষ শিক্ষক নিয়োগ করেছি৷ রাজ্যে ৮১ লাখ কর্মসংস্থান হয়েছে গিয়েছে৷ চোখে দেখতে পারছেন না? আবার বড়বড় কথা বলছেন৷ কেন্দ্র বলছে, স্বাস্থ্য বিমা করছে৷ আমরা তো সবটাই ফ্রি করে দিয়েছি৷  কলকাতায় হবে সিলিকন ভ্যালি এশিয়া৷’’

আরও পড়ুন- ‘বাংলার জামাই’কে ডিলিট দিচ্ছে রবীন্দ্রভারতী

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ ৩৭১৬.২২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ক্ষেত্রে বরাদ্দ ৩৫৫১.২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ এগুলি চোখে দেখতে পারছেন না৷ ছাত্রীদের বার্ষিক বৃত্তি ৭০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে৷ ছাত্রীদের বার্ষিক বৃত্তি বাড়ানো হয়েছে৷ কন্যাশ্রীদের ভাতা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে৷ এদিন দেখোও দেখছেন না কি?’’

আরও পড়ুন- উচ্চ প্রাথমিকের ‘কাটা ঘায়ে নুন’ ছেটাল শিক্ষক নিয়োগের নয়া মেধাতালিকা

মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম হলে, ১৮ বছরের পর মেয়ের বিয়ে দিলে সেই পরিবার এককালীন ২৫ হাজার টাকা অর্থ সাহায্য করা হবে৷ এর ফলে ৬ লক্ষ পরিবার রূপশ্রী প্রকল্পের সুবিধা পাবেন৷ এই ধরণের বহু কাজ করে চলেছে৷ সাধ্যমত সব করছি৷ কিন্তু, আপনারা (বিরোধীরা) বড় কথা বলছেন৷’’

তবে, লাগাতার মুখ্যমন্ত্রীর ৮১ লক্ষ কর্মসংস্থানের দাবিকে কেন্দ্র করে রীতিমত বিরোধী শিবিরে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে৷ আগামী পঞ্চায়েতের নির্বাচনী বৈতরণী পেরিয়ে যাওয়ার লক্ষ্যেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও ৯ লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি? প্রশ্ন বিরোধী শিবিরে৷


আরও পড়ুন- UGC NET পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন, বদলে যাচ্ছে পুরানো পদ্ধতি  

আরও পড়ুন- ক্লাবে মোটা অনুদান, কিন্তু প্রাথমিকে জুটছে না ৪০০ টাকার বেশি বরাদ্দ 







আরও পড়ুন- একই পরীক্ষায় পাঁচবার রেজান্ট! চূড়ান্ত বিভ্রান্তিতে পড়ুয়ারা 

























পড়ুন- গোপনে আন্দোলনকারীদের ছবি তুলল পুলিশ! বিতর্কে লালবাজার (ভিডিও)

কোন মন্তব্য নেই: