ঢাকা : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশের র্যাপিড একশ্যান ব্যাটিলিয়নের (র্যাব) জওয়ানরা। বাংলাদেশের প্রশাসন তরফ থেকে জানানো হয় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী সাতছারি জাতীয় অভয়ারণ্য থেকে ১০টি চিনে তৈরি রকেটসহ প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
গত সপ্তাহের শুক্রবার থেকে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে র্যাবের জওয়ানরা। শনিবার ওই এলাকা থেকে এই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই বিষয়ে র্যাবের পক্ষ থেকে মুফতি মাহামুদ খান জানিয়েছেন, খুব সম্ভত পর্শী দেশ ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরার নিষিদ্ধ জঙ্গি সংগঠ অল ত্রিপুরা টাইগার ফোর্সের জন্য এই অস্ত্রগুলি মজুত করা হয়েছিল। সাতছারিতেই এই সংগঠনের হেডকুয়াটার রয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। উল্লেখ্য, ২০১৪ সালে ওই একই জায়গা থেকে প্রচুর পরিমাণে মার্টারের গোলা, রকেট লঞ্চার, মেশিন গান এবং অন্যান্য বিস্ফোরণ উদ্ধার করা হয়েছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন