কলকাতা : পঞ্চায়েত নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য তৃণমূলের সোশ্যাল মিডিয়া ও মিডিয়া সেলকে আরও শক্তিশালী করার কথা বললেন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়৷ সোমবার শিলিগুড়িতে তৃণমূলের জনসভায় সরকারি প্রকল্পে রাজ্যের সাফল্যের কথা মনে করিয়ে দিয়ে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, সমব্যাথী সহ ইত্যাদি প্রকল্পের যথাযথ প্রচারের কথা বলেন তিনি৷ এদিনই তৃণমূলের সোশ্যাল মিডিয়া ও মিডিয়া সেলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি৷
আরও পড়ুন- ‘রাজ্যে বেকার এবার ভাড়া করে আনতে হবে’
শিক্ষা ও চাকরির বাজারে সমস্ত আপডেট জানতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন৷
সোশ্যাল মিডিয়ার সরকারের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার রুখতে ছাত্র-যুবদের বেশি করে ফেসবুক করতেও নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঞ্চে দাঁড়িয়ে সাফ জানিয়ে দেন, ‘‘কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় খারাপ ছবি পোস্ট করে অশান্তি লাগানোর চেষ্টা করছে৷ এটা হতে দেওয়া যাব না৷’’
আরও পড়ুন- উচ্চ প্রাথমিকের ‘কাটা ঘায়ে নুন’ ছেটাল শিক্ষক নিয়োগের নয়া মেধাতালিকা
যুবা তৃণমূল কর্মীদের উদ্দেশে বলেন, ‘‘কারা কারা ফেসবুক করেন? এবার আরও বেশি করে করুন৷ সোশ্যাল মিডিয়ায় ভুল কিছু দেখলে প্রতিবাদ করুন৷ প্রয়োজনে প্রশাসনের কাছে অভিযোগ জানান৷’’
আরও পড়ুন- এবছর আরও ৯ লক্ষ চাকরি দেব: মমতা
এর আগেও গত বুধবার সোশ্যাল মিডিয়া ও মিডিয়া সেলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আলাদা করে মমতা মিডিয়া সেলের দায়িত্ব দেন তৃণমূলে সদ্য যোগদানকারী সুপর্ণ মৈত্র ও কর্নেল দীপ্তাংশু রায়চৌধুরীকে৷ সোশ্যাল মিডিয়ায় কোনও কুরুচিকর মন্তব্য না করে, কেবলমাত্র প্রচারের কাজ কীভাবে চালিয়ে নেওয়া যায়, সেদিকও নজর দিতে বলেন তৃণমূল সুপ্রিমো৷
আরও পড়ুন- ‘বাংলার জামাই’কে ডিলিট দিচ্ছে রবীন্দ্রভারতী
আরও পড়ুন- ‘বাংলার জামাই’কে ডিলিট দিচ্ছে রবীন্দ্রভারতী
দলীয় নেতৃত্বেকও এদিন কড়া ধমক দেন মমতা৷ দলের শৃঙ্খলা যাতে কোনও ভাবে নষ্ট না হয়, সেই দিকেও নজর রাখতে নির্দেশ দেন তিনি৷ এছাড়াও আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় বেশ কিছু কর্মসূচির কথাও ঘোষণা করেন তিনি৷ রাজ্য জুড়ে ৮ মার্চ মহিলা দিবস পালনের ডাক দেন মমতা৷ জানিয়ে দেন, প্রাথমিক ভাবে ৬ মার্চ থেকে ব্লকে ব্লকে এই মহিলারা মিছিল আয়োজন করবেন৷ এরপর ৭ মার্চ জেলায় জেলায় হবে এই আন্দোলন৷
আরও পড়ুন- UGC NET পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন, বদলে যাচ্ছে পুরানো পদ্ধতি
আরও পড়ুন- ক্লাবে মোটা অনুদান, কিন্তু প্রাথমিকে জুটছে না ৪০০ টাকার বেশি বরাদ্দ
আরও পড়ুন- শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু করেছে কমিশন
আরও পড়ুন- একই পরীক্ষায় পাঁচবার রেজান্ট! চূড়ান্ত বিভ্রান্তিতে পড়ুয়ারা
আরও পড়ুন- রাজ্যে শিক্ষকের অভাব নেই: শিক্ষামন্ত্রী
আরও পড়ুন- বিনামূল্যের টেস্ট পেপার নিতে এত অনীহা কেন?
পড়ুন- গোপনে আন্দোলনকারীদের ছবি তুলল পুলিশ! বিতর্কে লালবাজার (ভিডিও)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন