পাটনা : সম্প্রতি, প্রধানমন্ত্রীর নিতিশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যৌতুকের ব্যবস্থা এবং বাল্য বিবাহ বিলোপের বিষয়ে বিহারে সংগঠিত মানব শৃঙ্খলার আয়োজনের প্রশংসা করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন| এখন আবার একবার তিনি প্রধানমন্ত্রী মোদীর আরও একটি মতাদর্শকে সমর্থন করলেন।
নীতিশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ওয়ান নেশন এবং ওয়ান ইলেকশন’-এর প্রশংসা করে জানিয়েছেন, এই পরিকল্পনা খুব ভালো|
তিনি বলেন, বার বার নির্বাচনের ফলে আম জনতা থেকে সরকারের সময়ের অপচয় হয়| এর আগে বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি রামনাথ কবিন্দ এই বিষয়টি উত্থাপন করেছিলেন| তার পর থেকেই দেশজুড়ে এই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু করেন| রাজনৈতিক মহলে এই দু'টি নির্বাচন একসঙ্গে করান নিয়ে দেশজুড়ে বিভিন্ন দলের সহমতে আসার প্রবণতা ক্রমশই জোড়াল হচ্ছে| মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এদিন সাংবাদিকদের জানিয়েছেন, বর্তমানে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় নির্বাচন হওয়ার জন্য সময়, উন্নয়ন এবং অর্থের অপচয় হচ্ছে| তিনি বলেন, ‘আমি প্রথম থেকেই এক সঙ্গে নির্বাচনের পক্ষে সহমত পোষণ করেছি এবং এই প্রক্রিয়ায় নির্বাচন হলে খুবই ভালো হবে'| তিনি বলেন, এই বিষয়ে সব রাজনৈতিক দলগুলিকে সহ মতে আসতে হবে|
কিন্তু এত স্বল্প সময়ের মধ্যে এটা কার্যকর হবে কিনা সেবিষয়ে সন্ধেহ আছে| কিন্তু এই বিষয়টিকে নিয়ে আলোচনার প্রয়োজন আছে| এদিকে এদিন তিনি দিল্লিতে এক’শ শতাংশ দূষণ মুক্ত অটো রিক্সার টেস্ট ড্রাইভ করেন| এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, বিহারের জল সংশোধন মন্ত্রী ললন সিং এবং কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গডকরি|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন