কাঁথি : বুধবার সকালে কাঁথি ক্ষেত্রমোহন হাইস্কুল থেকে শুরু হয়ে কাজলা জনকল্যাণ সমিতিতে ৫ কিলোমিটার রোড রেস শেষ হল।সিনিয়র বিভাগে ২৫ জন এবং জুনিয়ার বিভাগে ৩০ জন প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।প্রতিযোগিতার আয়োজক কাঁথির কাজলা জনকল্যাণ সমিতি।প্রতিযোগিতার উদ্বোধন করেন পুর্ব মেদিনীপুর জেলার রোড রেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রাজ্য স্পোর্টস কাউন্সিলের সদস্য বিশ্বজিৎ মাইতি।উপস্থিত ছিলেন সংঘের ক্রীড়া সম্পাদক জয়ন্ত পন্ডা ও সংঘের সম্পাদক স্বপন পন্ডা। আয়োজক সংস্থার ক্রীড়া সম্পাদক জয়ন্ত পন্ডা বলেন,"এ দিনের রোড রেস প্রতিযোগিতায় সিনিয়ার বিভাগে প্রথম হয়েছেন শুভপ্রসাদ গারু,দ্বিতীয় অরুপ মন্ডল,তৃতীয় নাসির আলিখান।
পাশাপাশি জুনিয়ার বিভাগে প্রথম হয়েছেন সেক রেহান,দ্বিতীয় সৈদুল আলিখান,তৃতীয় বিজয় পাল।"তিনি আরও বলেন,"জুনিয়ার ও সিনিয়ার বিভাগের ৬ জন সহ মোট ১১ জন প্রতিযোগীকে পুরস্কার হিসেবে রৌপ্য পদক তুলে দেওয়া হয়।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন