শুরু হল ঐতিহাসিক মেলা - Aaj Bikel
শুরু হল ঐতিহাসিক মেলা

শুরু হল ঐতিহাসিক মেলা

Share This


এগরা : পিছিয়ে পড়া অনগ্রসর মানুষকে সামনের দিকে নিয়ে আসা এবং কৃষি,শিল্প,বিজ্ঞান সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে শুরু হল ঐতিহ্যবাহী এগরা মেলা।এগরা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে এগরা মেলার আয়োজন।বুধবার ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলোনের মাধ্যমে ৩২ তম বর্ষের এগরা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন এগরার মহকুমাশাসক রজতকান্তি বিশ্বাস।মহকুমাশাসক রজতকান্তি বিশ্বাস বলেন,"এগরা মহকুমার মানুষের কাছে গর্বের বিষয়।সমাজ ব্যবস্থায় মেলার প্রয়োজন রয়েছে।মেলা হল সর্বস্তরের মানুষের মিলন ক্ষেত্র।এই মেলার বিশেষ ঐতিহ্য রয়েছে"।

উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি ও অধ্যাপক ও প্রাক্তন মন্ত্রী প্রবোধ চন্দ্র সিনহা, ভারতের ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক গৌতম সরকার, এগরার পুরপ্রধান শংকর বেরা,উপমহকুমা শাসক সুমন বিশ্বাস,পুর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হাবিবুর রহমান প্রমুখ।আয়োজক সংস্থার সম্পাদক মৃন্ময় মিশ্র বলেন,"মেলায় রয়েছে ৫০০ স্টল।৩১ জানুয়ারি -১০ ফেব্রুয়ারি পর্যন্ত এগারো দিন ধরে এগরা হাইস্কুল মাঠে চলবে মেলা।রক্তদান শিবির,স্বাস্থ্য পরীক্ষা শিবির,দু:স্থদের বস্ত্র বিতরণ,গণ বিবাহ,ক্যারাম প্রতিযোগিতা,রোড রেস,থ্যালাসেমিয়া নির্ণায়ক শিবির,শ্লো সাইকেল রেস,শিশু প্রদর্শনী,ছদ্দবেশ সহ নানা সমাজসেবা মুলক কর্মসুচীর আয়োজন রয়েছে।"সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে প্রতিদিন।

কোন মন্তব্য নেই: