নয়াদিল্লি : ঘন কুয়াশার জেরে দিল্লি ট্রেন চলাচল ব্যহত হওয়ার যে ছবিটি মাসের প্রথমদিন দেখা গিয়েছিল রাজধানী দিল্লিতে। মাসের শেষদিনও তার কোনও পরিবর্তন লক্ষ্য করা গেল না। তীব্র শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলা কুয়াশার জেরে খারাপ আবহাওয়া কারণে ২২টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। সময়সূচী পরিবর্তন করা হয়েছে ২টি ট্রেনের। ঘন কুয়াশার জেরে কম দৃশ্যমানতা তৈরি হওয়ার কারণে সিগন্যাল দেখতে না পাওয়ার কারণে বুধবার ৩২টি ট্রেন দেরিতে চলছে। এর ফলে যাত্রীদের চূড়ান্ত নাজেহাল অবস্থার মুখে পড়তে হয়। বহু যাত্রীই নিজেদের গন্তব্যে পৌঁছতে না পেরে বাড়ি ফিরে যান। অনেকের আবার গন্তব্যে পৌঁছয়তে দেরি হয়।
অন্যদিকে এদিন দিল্লি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। বায়ু দূষণের মাত্রাও এদিন ভয়াবহ ছিল। এয়ার কুয়ালিটি ইনডেক্স দূষণের মাত্রা ২২৫ থেকে ১৬৪ পর্যন্ত ওঠা নামা করেছে। রেল পরিষেবার পাশাপাশি সড়ক পরিষেবাও ঘন কুয়াশার জেরে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন