গুরু রবিদাসের জন্ম দিবসে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর - Aaj Bikel
গুরু রবিদাসের জন্ম দিবসে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

গুরু রবিদাসের জন্ম দিবসে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

Share This

নয়াদিল্লি  : গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই বিষয়ে তিনি লেখেন, গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষ্যে সহ নাগরিকদের শুভেচ্ছা জানাই। সাম্য, ঐক্য, সামাজিক সম্প্রতির উপর তাঁর বাণী এবং শিক্ষা আজও জাতিকে অনুপ্রাণিত করে।
গুরু রবিদাসের জন্ম জয়ন্তী উপলক্ষ্যে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া ট্যুইটারে একাধিক পোস্ট করে গুরু রামদাসের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, গুরু রবিদাসের আদর্শ মেনে শক্তিশালী, বহুত্ববাদ এবং উন্নত ভারত গড়ার জন্য আমরা দিবারাত্র কাজ করে চলেছি। যাতে উন্নয়নের সুফল প্রত্যেক ভারতবাসীর কাছে পৌঁছয়। এবং যারা গরিব মানুষকে ক্ষমতা প্রদান করা। গুরু রবিদাসজি ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রতির প্রতি গভীর বিশ্বাস ছিল। কোনও রকম বৈষম্যের প্রতি তাঁর কোনও বিশ্বাস ছিল না। যখন আমরা সবকা সাথ সবকা বিকাশের নীতি নিয়ে কাজ করি তখন আমরা গুরু রবিদাসের প্রত্যেক মানুষকে বিশেষ করে গরিব মানুষকে সেবা করার আদর্শই আমাদের অনুপ্রাণিত করে ।
অন্য আর একটি ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, রবিদাস জি সাম্য, দয়াশীল সমাজগঠনের স্বপক্ষে ছিলেন। তাঁর শিক্ষা সমাজের সকল স্তরের মানুষের জন্য আজও প্রাসঙ্গিক। তিনি সমাজের অনেক পরিবর্তন এনেছিলেন। পাশাপাশি রবিদাসজিকে মহান সাধু হিসেবে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী।

কোন মন্তব্য নেই: