কলকাতা : পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে ব্যয় বরাদ্দ বাড়িয়ে আজ, বুধবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। দেশে জিএসটি চালু হওয়ার পর এবারই প্রথম রাজ্য বাজেট পেশ হবে। সেই বাজেটে আর্থ সামাজিক উন্নয়ন এবং পরিকাঠামো ক্ষেত্রে ব্যয়ের সংস্থান রাখা হচ্ছে।
তবে সেই টাকা কীভাবে আসবে, সেদিকে তাকিয়ে রয়েছে সকলে। তবে বাজেটে আয়ের সংস্থান বাড়ানোর যেমন উল্লেখ থাকবে, তেমনই নানা ক্ষেত্রে ব্যয় বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবও থাকবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন