আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ - Aaj Bikel
আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

Share This

কলকাতা : আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বিকেল ৫টা ১৬মিনিট নাগাদ কলকাতা থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চলবে প্রায় ১ঘন্টা ১৬মিনিট। 

কলকাতা-সহ গোটা পূর্ব-ভারত থেকে স্পষ্ট দেখা যাবে এই চন্দ্রগ্রহণ । বুধবার গ্রহণ শুরু হচ্ছে সূর্যাস্তের প্রায় সঙ্গে সঙ্গেই । ফলে প্রথম দিকে গ্রহণ দেখতে গেলে কোনও উঁচু জায়গায় দাঁড়িয়ে পূর্ব দিগন্তের দিকে তাকাতে হবে । শহুরে আলোকদূষণে গ্রহণের প্রাথমিক পর্যায় নাও দেখা যেতে পারে । তবে চাঁদ কিছুটা উপরে উঠলে গ্রহণ দৃশ্যমান হবে ।

চাঁদ আর সূর্যের মাঝে পৃথিবী এসে পড়লে, পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে চাঁদ । এর ফলে কিছুক্ষণের জন্য পৃথিবী থেকে দেখা যায় না চাঁদকে । ক্রমশ পৃথিবী ও চাঁদ অবস্থান বদল করে । ধীরে ধীরে পৃথিবীর ছায়া থেকে ক্রমশ বেরিয়ে আসে চাঁদ । ফের স্পষ্ট ভাবে দেখা যায় আকাশে । বুধবার সন্ধ্যায় ঘটবে এমনই ঘটনা । চাঁদকে ঢেকে ফেলবে পৃথিবীর ছায়া । বুধবার, ৩১ জানুয়ারি কলকাতায় সূর্যাস্ত হবে ৫ টা ১৮ মিনিটে । তার কিছুক্ষণ আগে ৪টে ২১ মিনিটে শুরু হবে আংশিক গ্রহণ । 

শীতের বিকেলে এমনিতেই দিগন্তের কাছে চাঁদের ঔজ্জ্বল্য থাকে খুব কম । তার ওপর গ্রস্ত চাঁদ ক্রমশ রক্তবর্ণ ধারণ করবে । গ্রহণের এই পর্যায়কে ইংরাজিতে বলা হয় ‘ব্লাড মুন’ বা ‘রক্তচন্দ্র’ । মহাকাশবিজ্ঞানের ভাষায় আবার তাই ‘প্যানাম্ব্রাল ইক্লিপস’ বা ‘উপচ্ছায়া গ্রহণ’ । ফলে বুধবার চন্দ্রোদয়ের পর থেকেই ক্রমশ আঁধারে ঢাকতে থাকবে চাঁদ । সন্ধ্যা ৬ টা ২১ মিনিটে কলকাতায় শুরু হবে পূর্ণগ্রাস গ্রহণ । আরও ম্লান হতে থাকবে চাঁদের ঔজ্জ্বল্য । রাত ৬ টা ৫৯ মিনিটে পৃথিবীর ছায়ায় সম্পূর্ণ ঢাকা পড়বে চাঁদ । রাত ৭ টা৩৭ মিনিট পর্যন্ত চাঁদ ঢাকা থাকবে পৃথিবীর ছায়ায় । এর পর ধীরে ধীরে ফের রক্তবর্ণ ধারণ করবে চাঁদ । রাত ৮ টা ৪১ মিনিটে পৃথিবীর ছায়া থেকে বেরিয়ে আসবে চাঁদ । রাত ৯ টা ৩৮ মিনিটে শেষ হবে গ্রহণ ।

চন্দ্রগ্রহণ দেখা যায় খালি চোখেই । সন্ধ্যা ৬ টা ২১ মিনিটে পূর্ণগ্রাস যখন শুরু হবে তখন চাঁদ থাকবে দিগন্ত থেকে ১৩ দশমিক ১ ডিগ্রি ওপরে । রাত ৬ তা ৫৯ মিনিটে সর্বোচ্চ গ্রহণের সময় চাঁদের উচ্চতা থাকবে ২১ দশমিক ৩ ডিগ্রিতে । এই সময় চাঁদের গায়ের ক্ষতগুলি স্পষ্ট হয়ে উঠবে । সেক্ষেত্রে দূরবীণ বা টেলিলেন্স ব্যবহার করে গহ্বর গুলো স্পষ্ট দেখা যাবে । 

কোন মন্তব্য নেই: