কাবুলে মিলিটারি অ্যাকাডেমিতে সন্ত্রাসী হামলা, মৃত্যু ৫ সৈনিকের - Aaj Bikel
কাবুলে মিলিটারি অ্যাকাডেমিতে সন্ত্রাসী হামলা, মৃত্যু ৫ সৈনিকের

কাবুলে মিলিটারি অ্যাকাডেমিতে সন্ত্রাসী হামলা, মৃত্যু ৫ সৈনিকের

Share This


কাবুল :  আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত মার্শাল ফাহিম মিলিটারি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫| ভয়াবহ সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন অন্তত ১০ জন| পুলিশ প্রধানের মুখপাত্র বশির মুজাহিদ জানিয়েছেন, কাবুল মিলিটারি অ্যাকাডেমিতে সন্ত্রাসী হামলার ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জন সৈনিকের এবং আহত হয়েছেন কমপক্ষে ১০ জন|

আফগান পুলিশ সূত্রের খবর, খতম হয়েছে তিন হামলাকারী| গ্রেফতার করা হয়েছে এক হামলাকারীকে এবং একজনের সঙ্গে এখনও গুলির লড়াই চলছে| স্থানীয় অনুযায়ী সোমবার সকাল পাঁচটা নাগাদ কাবুল শহরে অবস্থিত মিলিটারি বিশ্ববিদ্যালয়ে আচমকা হামলা চালায় সন্ত্রাসবাদীরা| সন্ত্রাসী হামলার খবর পাওয়া মাত্রই গোটা বিশ্ববিদ্যালয় চত্বর ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী| নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে তিন হামলাকারী| এছাড়াও একজনকে জীবিত অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে| এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন|

উল্লেখ্য, গত শনিবার দুপুরে কাবুলের চিকেন স্ট্রিটে বিস্ফোরক বোঝাই অ্যম্বুল্যান্স বিস্ফোরণে মৃত্যু হয় অন্তত ১০৩ জনের| আহতের সংখ্যা শতাধিক| হামলার দায় স্বীকার করেছিল তালিবান জঙ্গি সংগঠন|

কোন মন্তব্য নেই: