তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত উলুবেড়িয়ার গঙ্গারামপুর, ঘটনাস্থলে ব়্যাফ ও পুলিশ বাহিনী - Aaj Bikel
তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত উলুবেড়িয়ার গঙ্গারামপুর, ঘটনাস্থলে ব়্যাফ ও পুলিশ বাহিনী

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত উলুবেড়িয়ার গঙ্গারামপুর, ঘটনাস্থলে ব়্যাফ ও পুলিশ বাহিনী

Share This


উলুবেড়িয়া  : ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ উলুবেড়িয়ার গঙ্গারামপুর বেসিক প্রাইমারি স্কুলের বুথে। কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে। র্যা ফ ও পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে। । সেখানে আসেন বিজেপি প্রার্থী অনুপম মল্লিক। তিনি তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনেন।

উলুবেড়িয়া উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন সাজিদা আহমেদ। বিজেপির-র হয়ে নির্বাচনে লড়ছেন অনুপম মল্লিক। কংগ্রেসের হয়ে এই উপনির্বাচনে লড়ছেন এম এইচ ওয়ারশি। এই কেন্দ্রে সিপিআই (এম) প্রার্থী সাবিরুদ্দিন মোল্লা। এছাড়াও এই কেন্দ্রে বেশ কয়েকজন নির্দল প্রার্থী রয়েছেন। এদিন সকালে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কাঁটাখালি প্রাইমারি স্কুলে (বুথ নম্বর ১৫১) কংগ্রেস এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। উলুবেড়িয়ার গঙ্গারামপুরে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ১৯৬ নম্বর বুথ সংলগ্ন এলাকায় বিজেপি কর্মীরা বুথ অফিসে ছিলেন। অভিযোগ, সেসময় স্থানীয় তৃণমূল কাউন্সিলর ইনামুর রহমানের নেতৃত্বে হামলা চালায় বাইক বাহিনী। উত্তেজনা ছড়িয়ে পড়ে।এই অভিযোগও অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব।

উত্তেজনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে আসে কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী হালকা লাঠিচার্জ করে বলেও অভিযোগ। এদিকে, তৃণমূল কর্মীদের হামলার প্রতিবাদে গঙ্গারামপুর মোড় অবরোধ করেছে বিজেপি । তৃণমূল নেতৃত্ব অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, উপনির্বাচনে হারবে বিজেপি। তাই, মিথ্যা অভিযোগ করে উত্তেজনা তৈরির চেষ্টা চালাচ্ছে।

কোন মন্তব্য নেই: