প্রয়াত প্রখ্যাত অভিনেতা শম্ভু ভট্টাচার্য, শোকস্তব্ধ বাংলা সিনেমা জগত - Aaj Bikel
প্রয়াত প্রখ্যাত অভিনেতা শম্ভু ভট্টাচার্য, শোকস্তব্ধ বাংলা সিনেমা জগত

প্রয়াত প্রখ্যাত অভিনেতা শম্ভু ভট্টাচার্য, শোকস্তব্ধ বাংলা সিনেমা জগত

Share This


কলকাতা : প্রয়াত হলেন প্রখ্যাত অভিনেতা তথা মঞ্চাভিনেতা শম্ভু ভট্টাচার্য| শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিট নাগাদ উত্তর কলকাতার বাগবাজারের একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃত্যুকালে প্রখ্যাত এই অভিনেতার বয়স হয়েছিল ৮৩ বছর| পরিবার সূত্রের খবর, ডিসেম্বর মাসের ২৭ তারিখ থেকে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ভুগছিলেন প্রখ্যাত চিত্রাভিনেতা শম্ভু ভট্টাচার্য| গত ২৮ ডিসেম্বর তাঁকে ভর্তি করা হয় নার্সিংহোমে| এরপর চলতি মাসের ১৮ তারিখ থেকে তিনি ভেন্টিলেটরে ছিলেন| জীবনাবসান হল ২৬ জানুয়ারি সন্ধ্যা ৭.৩০ মিনিটে| শম্ভু ভট্টাচার্যর প্রয়াণে শোকস্তব্ধ বাংলা সিনেমা জগত| ঘটনাচক্রে শুক্রবারই প্রয়াত হয়েছেন সুপ্রিয়া দেবী| একই দিনে বাংলা সিনেমা জগতে দুই নক্ষত্রের ছন্দপতন ঘটল|

বাংলা সিনেমায় শম্ভুবাবুর উপস্থিতি ছিল প্রশংসনীয়| খলনায়কের পাশাপাশি তিনি ছিলেন দক্ষ কমেডিয়ান| পুলিশ কিংবা ডাকাত সর্দার দুই ভূমিকাতেই দারুণ সাবলীল ছিলেন শম্ভুবাবু| ১৯৭৮ সালের ‘চারমূর্তি’ ছবিতে গজেশ্বরের ভূমিকায় তাঁর অসামান্য অভিনয় আজও বাঙালির মনে রয়েছে| শুধু সিনেমা জগত নয়, বাগবাজার ব্যায়াম সমিতির একনিষ্ঠ সদস্য ছিলেন শম্ভু ভট্টাচার্য| সন্ন্যাসী রাজা, অমানুষ, চারমূর্তি প্রভৃতি ছবিতে অভিনয় করেছে শম্ভু ভট্টাচার্য|

কোন মন্তব্য নেই: