সান দিয়েগো : গরিলার গড় আয়ু সাধারণত ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত হয়ে থাকে| কিন্তু, সেই আয়ুকাল টপকে ৬০ বছর বয়সে মারা গেল বিশ্বের সবচেয়ে প্রবীণতম গরিলা ভিলা| গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো জু সাফারি পার্কে মৃত্যু হয়েছে পৃথিবীর সবচেয়ে প্রবীণতম গরিলা ভিলার| ভিলার মৃত্যুর কারণ সম্পর্কে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিশদে কিছু না জানালেও, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে ভিলার|
১৯৫৭ সালে আফ্রিকার কঙ্গোয় জন্ম হয় স্ত্রী গরিলা ভিলার| বছর দুয়েক পর ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো জু সাফারি পার্কে নিয়ে আসা হয় ভিলাকে| সেই থেকেই ভিলা বেড়ে ওঠে সান দিয়েগো জু সাফারি পার্কে| প্রকৃতির নিয়মকে হার মানিয়ে ৬০ বছর বয়সে মারা গেল বিশ্বের সবচেয়ে প্রবীণতম গরিলা ভিলা| বিজ্ঞানীদের মতে, গরিলার গড় আয়ু সাধারণত ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত হয়ে থাকে| এরপর তারা রোগাক্রান্ত হয়ে অথবা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে| প্রকৃতির সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ৬০ বছর পর্যন্ত বাঁচল ভিলা| ভিলার মৃত্যুতে সান দিয়েগো জু সাফারি পার্ক কর্তৃপক্ষ শোকস্তব্ধ| বিবৃতিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ভিলা সর্বদা আমাদের স্মরণে থাকবে|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন