নয়াদিল্লি : ব়্যাংকিংয়ে পিছিয়ে পড়লেন প্রাক্তন এক নম্বর ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল৷ বৃহস্পতিবার বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্রকাশিত নতুন ব়্যংকিংয়ে মেয়েদের বিভাগে প্রথম দশে জায়গা পাননি সাইনা৷ শেষ দু’মাস ভারতীয় শাটলারকে প্রথম দশে পাওয়া গিয়েছিল৷ দশ নম্বর থেকে দু’ধাপ পিছিয়ে ৫১.৩২০ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে জায়গা পেলেন সাইনা৷ চলতি বছরে মালয়েশিয়া মাস্টারর্স থেকে নাম প্রত্যাহার করে নেওয়াতেই পয়েন্টে ছেদ পড়ছে সাইনার৷ সেজন্যই দু’ধাপ পিছোলেন তারকা শাটলার৷
ব়্যাংকিংয়ে পিছিয়ে থাকার পরদিনই অবশ্য ইন্দোনেশিয়া মাস্টার্স জয়ের পথে একধাপ এগোলেন সাইনা৷ কোয়ার্টারে পি ভি সিন্ধুকে স্ট্রেট গেমে হারিয়ে সেমিতে উঠলেন ২০১২ অলিম্পিকে বোঞ্জ জয়ী শাটলার৷ কোয়ার্টারে সিন্ধুকে হারালেন ২১-১৩, ২১-১৯ ব্যবধানে৷ সেমিফাইনালে চতুর্থ বাছাই রতচানক ইন্তাননের বিরুদ্ধে লড়বেন সাইনা৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন