চার কেজি সোনা সহ ধৃত দুই - Aaj Bikel
চার কেজি সোনা সহ ধৃত দুই

চার কেজি সোনা সহ ধৃত দুই

Share This

শিলিগুড়ি  : নিউজলপাইগুড়ি স্টেশন থেকে সোনা সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে চার কেজি সোনা উদ্ধার হয়েছে। ধৃতদের নাম কানাইয়া লাল ও প্রসিদ্ধ নারায়ণ সিং। দু’জনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে নিউজলপাইগুড়ি স্টেশনে অভিযানে নামে কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের আধিকারিকরা। স্টেশনে কামরূপ এক্সপ্রেস পৌঁছাতেই শুরু হয় তল্লাশি। এরপর দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন তাঁরা। তাদের ট্রলি ব্যাগের হাতল থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ সোনা। এরপরই তাদের গ্রেফতার করা হয়।

সোনার বিস্কুটগুলো ছোটো ছোটো আকারে ২৪টি ভাগে ভাগ করা ছিল। উদ্ধার হওয়া চার কেজি সোনার বাজারমূল্য ১ কোটি ২৬ লাখ ৫৫ হাজার ৩৭৯ টাকা। কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের আধিকারিকরা জানান, ওই সোনা নিয়ে ধৃতরা উত্তর-পূর্ব ভারত থেকে কলকাতার দিকে আসছিল। এই ঘটনার পিছনে আন্তর্জাতিক চোরাচালান চক্রের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।

কোন মন্তব্য নেই: