নয়াদিল্লি : শুক্রবার ভারত-আসিয়ান শীর্ষ সম্মেলনে আসিয়ান গোষ্ঠীভুক্ত ১০ দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠককালে ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন ঝুয়াং ফুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সেলফি তোলার অনুরোধ শুনে হেসে ফেললেন। প্রোটোকল বর্হিভুত কর্মসূচিতে অতিথি প্রধানমন্ত্রীর কথা শুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেসে সম্মতি দেন।
আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন চলাকালীন, যখন প্রধানমন্ত্রী মোদী আনুষ্ঠানিকভাবে প্রত্যেক দেশের রাষ্ট্রপতির সাথে ছবি তুলছিলেন, তখন ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন ঝুয়াং ফুক প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন যে তিনি ভিয়েতনাম থেকে তাঁর প্রতিনিধিদলের সাথে সেলফি নেওয়ার জন্য। এই অনুরোধ শুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেসে সম্মতি জানিয়ে ভিয়েতনামের প্রতিনিধিদের এক এক জনের সঙ্গে অালাদা করে সেলফি তোলেন। বৃহস্পতিবার দিল্লিতে ভারতের শীর্ষ সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রথম দুদিনের আন্তর্জাতিক সম্মেলনে আসিয়ান গোষ্ঠীভুক্ত ১০ দেশের রাষ্ট্রপ্রধানরা অংশগ্রহণ করেন। আসিয়ান দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির সংগঠন, যা সার্ক, বিমসটেক, আইওএ আঞ্চলিক সংস্থাগুলির আঞ্চলিক উন্নয়নের জন্য সদস্য দেশগুলোর একটি প্ল্যাটফর্মের আওতায় আনার জন্য কাজ করে। ভারত আসিয়ানের আমন্ত্রিত সদস্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন