সরস্বতী পুজোর চার দিন পর প্রাথমিক বিদ্যালয়ে পুজোর আয়োজন - Aaj Bikel
 সরস্বতী পুজোর চার দিন পর প্রাথমিক বিদ্যালয়ে পুজোর আয়োজন

সরস্বতী পুজোর চার দিন পর প্রাথমিক বিদ্যালয়ে পুজোর আয়োজন

Share This


রায়গঞ্জ  : সরকারি নির্দেশিকা না পাওয়ার অজুহাত দেখিয়ে পূজার দিন সরস্বতী বন্দনা না করে গ্রামবাসীদের চাপের মুখে পড়ে অবশেষে পাঁচদিন পর বিদ্যালয়ে সরস্বতী পূজার আয়োজন করল রায়গঞ্জ ব্লকের খলসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়।বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা তুঙ্গে উঠেছে । অবশেষে, নিজেদের ভুল স্বীকার করে পুরোহিত ডেকে পূজার আয়োজন করল বিদ্যালয়।

সাধারণত, সরস্বতীপূজার দিন রীতি মেনে রাজ্যের প্রতিটি বিদ্যালয়েই সরস্বতী আরাধনার আয়োজন করা হয়ে থাকে। কিন্তু ব্যতিক্রম ছিল রায়গঞ্জ ব্লকের খলসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। নির্দেশিকা না পাওয়ার অজুহাত দেখিয়ে পূজার আয়োজন না করে স্কুল বন্ধ করে রাখে কর্তৃপক্ষ। যা নিয়ে ব্যাপক ক্ষোভের সঞ্চার ঘটে গ্রামবাসীদের মধ্যে। গ্রামবাসীরা স্কুলে সরস্বতী পূজা না হলে স্কুল বন্ধ করে দেয়ার হুমকি পর্যন্ত দেয় ।

এরপরই এদিন বিদ্যালয় খুলতেই বিদ্যালয়ের শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। কেন সরস্বতী পূজা করা হয়নি বিদ্যালয়ে? এই প্রশ্ন তুলতে শুরু করেন কেউ কেউ । এরপরই চাপের মুখে পড়ে গ্রামের পুরোহিতের পরামর্শে পাঁচদিন পর সরস্বতী পূজার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব মন্ডল বলেন,” সরস্বতী পূজার কোনও নির্দেশ ছিলনা তাই করিনি। তবে আমাদের খুব ভুল হয়েছে। উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক এই খবর পাওয়া মাত্রই অবর বিদ্যালয় পরিদর্শক ও অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শককে রায়গঞ্জ ব্লকের খলসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

কোন মন্তব্য নেই: