ঝাড়গ্রাম জেলা জুড়ে পালিত হল জাতীয় ভোটার দিবস - Aaj Bikel
ঝাড়গ্রাম জেলা জুড়ে পালিত হল জাতীয় ভোটার দিবস

ঝাড়গ্রাম জেলা জুড়ে পালিত হল জাতীয় ভোটার দিবস

Share This


ঝাড়্গ্রাম  : বর্নাঢ্য শোভাযাত্রা ও শপথবাক্য পাঠের মধ্য দিয়ে ঝাড়গ্রাম জেলা জুড়ে পালিত হল জাতীয় ভোটার দিবস। পাশাপাশি কুড়িজন নতুন ভোটারকে সচিত্র পরিচয়পত্র প্রদান করেন ঝাড়গ্রাম জেলা প্রশাসনের আধিকারিকেরা।এর সাথে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কৃত করা হয়।
বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের দেশের জাতীয় ভোটার দিবসটি অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে পালন করা হয়।এদিন ঝাড়গ্রাম জেলা শাসকের দফতরের মিটিং হলে প্রশাসনের আধিকারিকরা ফ্রি অ্যান্ড ফেরার ইলেকশন এবং গনতান্ত্রিক কাঠামোতে নির্বাচনে অংশগ্রহণের গ্রহনের তাৎপর্য সম্পর্কে ব্যাখ্যা করেন।

এই জাতীয় ভোটার দিবস উপলক্ষে ঝাড়গ্রামের দশটি স্কুলের পড়ুয়াদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা হয়।কুইজে অংশগ্রহনকারী প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারিদের পুরস্কৃত করা হয়। জেলার আটটি ব্লকের ব্লক স্তরের আট জন অফিসারকে এবং জেলার চারটি বিধানসভার চারজন নির্বাচন আধিকারিককে সংবর্ধনা জানানো হয়।প্রশাসনের পক্ষ থেকে সচিত্র পরিচয়পত্র,নির্বাচনে অংশগ্রহনে গুরুত্ব বিষয়ক একটি সুন্দর ট্যাবল জেলাশাসকের দফতর থেকে বের হয়ে শহর পরিক্রমা করে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভাতে মোট জনসংখ্যা ১৭-১৮ অনুযায়ী চার লক্ষ একষট্টি হাজার পাঁচশ বিয়াল্লিশ জন। মহিলা ও পুরুষের অনুপাত ৯৮৮/১০০০। এদিন শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা শহরের একটি পদযাত্রায় অংশগ্রহণ করেছিল।জাতীয় ভোটার দিবসের দিনটি থেকে শুরু হল সচিত্র পরিচয়পত্র প্রদান এবং এই সংক্রান্ত সংশোধনএর কাজ বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে।এদিন জেলা শাসকের মিটিং হলে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলা শাসক আর অর্জুন, ঝাড়গ্রামের মহকুমাশাসক নকুলচন্দ্র মাহাতো,অতিরিক্ত জেলাশাসক কৌশিক পাল সহ প্রমুখ।ঝাড়গ্রামের মহকুমাশাসক নকুলচন্দ্র মাহাত বলেন সবাই যাতে সহজে ভোট দিতে পারে ও ভোটার লিস্টে নাম তুলতে পারে সেটাই আমাদের মুল লক্ষ্য।

কোন মন্তব্য নেই: