রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন এসিপি অচিন্ত্য গুপ্ত - Aaj Bikel
রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন এসিপি অচিন্ত্য গুপ্ত

রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন এসিপি অচিন্ত্য গুপ্ত

Share This


শিলিগুড়ি : রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি ইস্ট–২ অচিন্ত্য গুপ্ত। জানা গেছে, উত্তরবঙ্গ থেকে মোট ৩ জন পুলিশ অফিসার রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন। উত্তর দিনাজপুরের ডিআইজি জয়ন্ত পাল, বীরপাড়া থানার ওসি পঙ্কজ থাপা এবং শিলিগুড়ি থেকে অচিন্ত্য গুপ্ত। প্রসঙ্গত, ২০০৪ সালে অচিন্ত্য গুপ্ত সেবা পদক এবং ২০১৫ সালে নিষ্ঠা পদক পেয়েছেন।

 জানা গেছে, পশ্চিমবঙ্গের একাধিক পুলিশ অফিসার এবছর এই সম্মান পেতে চলেছেন। চাকরি জীবনের বিভিন্ন বিষয়গুলি দেখে তারপরই এই পুরস্কার দেওয়া হয়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, অচিন্ত্য গুপ্ত শিলিগুড়ি থানার আইসি, এনজেপি ফাঁড়ির ওসি পদ সামলেছেন। একাধিক সাফল্য তাঁর কর্মজীবনে রয়েছে। আমরা গর্বিত তাঁর এই সাফল্যে।

কোন মন্তব্য নেই: