শিলিগুড়ি : দুদিন হালকা গরমের পর ফের শিলিগুড়ি ঢাকল ঘন কুয়াশার চাদরে। বুধবার রাত থেকে ঘন কুয়াশায় ঢাকতে শুরু করে শহর। যা রাতের বেলায় গোটা শহরকে ঢেকে দেয়। সকাল পেড়িয়ে বেলা হয়ে গেলেও কুয়াশায় আচ্ছন্ন থাকে শহর। সকালের দিকে ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কম থাকায় গাড়ি চালকদের যানবাহন চালাতে খুবই অসুবিধায় পড়তে হয়।
লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে দেখা যায়। ভোর থেকে সকাল পর্যন্ত রাস্তাঘাটে মানুষজনের আনাগোনা কম ছিল। এনজেপি স্টেশনে সকালের দিকে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস সহ আরও কিছু ট্রেন দেরিতে পৌঁছয়। স্টেশন থেকে কিছু পর্যটক নিয়ে টয়ট্রেন রওনা দেয় দার্জিলিঙের উদ্দেশ্যে। বাগডোগরা বিমানবন্দরে অবশ্য কোনও বিমান বাতিল হয়েছে বলে শোনা যায়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন