নয়াদিল্লি : বাজেট অধিবেশন এবার শুরু হবে আগামী ২৯ জানুয়ারি থেকে| বাজেট অধিবেশনের প্রথম সেশন চলবে ২৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত| বাজেট অধিবেশনের দ্বিতীয় সেশন চলবে মার্চ মাসের ৫ তারিখ থেকে এপ্রিল মাসের ৬ এপ্রিল পর্যন্ত| বাজেট অধিবেশনের প্রাক্কালে আগামী ২৮ জানুয়ারি সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন| ২০১৮ বাজেট পেশ হবে আগামী ১ ফেব্রুয়ারি| বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি|
ইতিমধ্যে সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার জানিয়েছেন, বাজেট অধিবেশনের প্রথম সেশন চলবে ২৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এবং বাজেট অধিবেশনের দ্বিতীয় সেশন চলবে ৫ মার্চ থেকে এপ্রিল মাসের ৬ এপ্রিল পর্যন্ত| বাজেট পেশ হবে আগামী ১ ফেব্রুয়ারি| এটাই হবে নরেন্দ্র মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন