পদ্মাবত দেখে উচ্ছ্বাসিত শাবানা এবং জাভেদ আখতার - Aaj Bikel
পদ্মাবত দেখে উচ্ছ্বাসিত শাবানা এবং জাভেদ আখতার

পদ্মাবত দেখে উচ্ছ্বাসিত শাবানা এবং জাভেদ আখতার

Share This


মুম্বই : সমস্ত বিক্ষোভ ও প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে অবশেষে ২৫ শে জানুয়ারি মুক্তি পেয়েছে পদ্মাবত। মুক্তি পাওয়ার পরেই পদ্মাবতকে অস্কারের পাঠানোর জন্য সওয়াল করলেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। সূত্রের দাবি পদ্মাবত সিনেমাটি বড় পর্দায় দেখার পরেই নিজের উচ্ছ্বাস ছেপে রাখতে পারেননি এই বর্ষীয়ান অভিনেত্রী। সাংবাদিকদের কাছে এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন অস্কারে বিদেশি চলচ্চিত্রের বিভাগে ভারতের পক্ষ থেকে পদ্মাবতকে পাঠানো উচিত। পাশপাশি তিনি বলেন অভিযোগ উঠেছিল ইন্ডাস্ট্রির বিরুদ্ধে যে পদ্মাবতের নির্মাতাদের পাশে তারা দাঁড়াননি। অভিযোগটির কোনও ভিত্তি নেই। কারণ প্রতিবাদের করার থেকে ছবির নির্মাতারাই আমাদের বিরত থাকতে বলেন। কারণ তারা সিনেমাটির বিরোধীতর বিরুদ্ধে পাল্টা কোনও প্রতিরোধ চাননি।

শাবানা আজমির পাশাপাশি সিনেমাটির উচ্ছসিত প্রশংসা করেন জাভেদ আখতার। তিনি বলেন, সিনেমাটি আমি দেখেছি এবং মনে করি সাম্প্রতিক সময়ে ভারতীয় সিনেমায় পূর্ণ সফল সিনেমাটির নাম হচ্ছে পদ্মাবত। আমি বুঝতে পারছি না। যারা প্রতিবাদ করছে তারা কেন করছে। সিনেমাটি রাজপুত জাতির সাহসিকতা, বীরত্বকে কুর্নিশ জানিয়েছে। সিনেমাটির একটি দৃশ্য বা শব্দও রাজপুত গড়িনা অসম্মান জানায়নি। সিনেমাটি দেখতে দেখতে আমার হৃদয় গর্বে ভরে উঠেছিল। প্রত্যেক ভারতবাসীর জন্য এই সিনেমাটি। সিনেমাটি দেখতে দেখতে আমি আচ্ছন্ন এবং বাঁক রুদ্ধ হয়ে গিয়েছিলাম।

কোন মন্তব্য নেই: