নৌসেরায় পাকবাহিনীর গোলাবর্ষণে আহত এক গ্রামবাসী - Aaj Bikel
নৌসেরায় পাকবাহিনীর গোলাবর্ষণে আহত এক গ্রামবাসী

নৌসেরায় পাকবাহিনীর গোলাবর্ষণে আহত এক গ্রামবাসী

Share This


জম্মু : সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতের একাধিক গ্রামগুলিকে লক্ষ্য করে পাকিস্তান সেনাবাহিনী ভারী গোলাবর্ষণের ফলে আহত হলেন এক ভারতীয় গ্রামবাসী। চাঞ্চচল্যকর ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের নৌসেরা সেক্টরে। বৃহস্পতিবার বিকেল ৪ টে ভারতীয় গ্রামগুলিকে লক্ষ্য করে অবিরাম গোলাবর্ষণের করা শুরু করে পাকিস্তান। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুক্রবারও অব্যহত থাকে। ওইদিন রাতে পাকিস্তানের গোলায় আহত হন গ্রামবাসী।

আহত গ্রামবাসীকে স্থানীয় নৌসেরা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে বলে জানতে পারা গিয়েছে। এছাড়াও পাকিস্তানিদের গোলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি। এই বিষয়ে নৌসেরার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আবদুল সাত্তার বলেন, বিগত বেশ কয়েকদিন ধরেই এই এলাকায় পাকিস্তানের গোলা বর্ষণের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এভাবে শেলিংয়ের পরিমাণ যদি বাড়তে থাকে তবে গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, পাকিস্তানের এই ক্রমাগত সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ফলে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে পাক-রেঞ্জার্সদের সঙ্গে মিষ্টি বিতরণ করেননি বিএসএফ জওয়ানরা। এর আগে ২০ জানুয়ারি পুঞ্চ সেক্টরে পাক গোলায় নিহত হন ২ গ্রামবাসী।

কোন মন্তব্য নেই: