প্রেমে প্রত্যাখ্যান হয়ে আত্মঘাতী যুবক - Aaj Bikel
 প্রেমে প্রত্যাখ্যান হয়ে আত্মঘাতী যুবক

প্রেমে প্রত্যাখ্যান হয়ে আত্মঘাতী যুবক

Share This


বর্ধমান  : প্রেমে প্রত্যাখ্যান হয়ে আত্মহত্যা করলেন এক যুবক৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিকাশ সেন (২২)। তিনি বর্ধমান থানা এলাকার তেজগঞ্জের বাসিন্দা ছিলেন৷

মৃতের দাদা শ্রীকান্ত সেন জানিয়েছেন, সরস্বতীপুজো উপলক্ষে শুক্রবার রাতে পাড়ায় খিচুড়ি খেতে গিয়েছিল বিকাশ৷ সেখান থেকে ফিরে নিজের ঘরে শুতে যায় বিকাশ৷ শনিবার সকালে তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়৷ বর্ধমান থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে পাঠিয়েছে৷বিকাশের ঝুলন্ত দেহ উদ্ধারের পর তার বুকে ব্লেড দিয়ে বেশ কয়েকটি চেরা দাগ দেখতে পান বলে জানিয়েছেন শ্রীকান্তবাবু। বুকের এই ক্ষত দেখে এবং বন্ধুদের সঙ্গে কথা বলে বিকাশের পরিবারের অনুমান প্রেমঘটিত কারণেই এই আত্মহত্যা৷

কোন মন্তব্য নেই: