চর্তুমুখী লড়াই বিধানসভা আসনে, তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ - Aaj Bikel
চর্তুমুখী লড়াই বিধানসভা আসনে, তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ

চর্তুমুখী লড়াই বিধানসভা আসনে, তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ

Share This


নোয়াপাড়া : চর্তুমুখী লড়াই শুরু হল নোয়াপাড়া বিধানসভা আসনে| সোমবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটদান পর্ব| নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে ভাগ্য নির্ধারিত হবে তৃণমূল প্রার্থী সুনীল সিং, বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস প্রার্থী গৌতম বসু এবং সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের| সকাল সকাল প্রায় প্রতিটি বুথেই ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে| সকাল ৭.১৫ মিনিট নাগাদ গারুলিয়া হিন্দি ফ্রি প্রাইমারি স্কুলে ভোট দিয়েছেন তৃণমূল প্রার্থী সুনীল সিং| সকাল ৮.৫৫ মিনিট নাগাদ গারুলিয়া বালিকা বিদ্যালয়ে ভোট দিলেন সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়| ভোটদান পর্ব শুরু হওযার প্রায় ঘন্টা দেড়েক পর সকাল ৮.৪৫ মিনিট নাগাদ শ্যামনগরের ব্রহ্মময়ী স্কুলে তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ উঠেছে|

নোয়াপাড়া বিধানসভা আসনের ভোটদান পর্বকে ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে| মোট ২৭৩টি বুথ থাকছে, প্রতিটি বুথকেই স্পর্শকাতর চিহ্নিত করা হয়েছে| অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে| উল্লেখ্য, ২০১৭ সালের ১৮ আগস্ট প্রয়াত হন নোয়াপাড়ার কংগ্রেস বিধায়ক মধুসূদন ঘোষ| মধুসূদনবাবুর মৃত্যুর কারণে এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে| ভোটগণনা হবে আগামী ১ ফেব্রুয়ারি|

কোন মন্তব্য নেই: