উলুবেড়িয়া : উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে শুরু হল উপনির্বাচন| সোমবার সকাল সাতটা থেকে শুরু হয় ভোটদান পর্ব| তৃণমূল কংগ্রেসের দূর্গ হিসেবে পরিচিত উলুবেড়িয়ায় এবার চর্তুমুখী লড়াই| তৃণমূলের হয়ে লড়ছেন সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদ| সিপিআইএম প্রার্থী করেছে সাবিরুদ্দিন মোল্লাকে| অন্যদিকে, এদিনই ভাগ্য নির্ধারিত হবে বিজেপি প্রার্থী অনুপম মল্লিক এবং কংগ্রেস প্রার্থী এম হোসেন ওয়ারসি-র|
ভোটদান পর্বকে ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে| শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে মোতায়েন করা হয়েছে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী| এছাড়াও ৯০৯০ জন ভোটকর্মী, ১৩৩৫ জন মাইক্রো অবজার্ভার থাকছেন| প্রসঙ্গত, ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তৃণমূল সাংসদ সুলতান আহমেদ| সুলতান আহমেদের মৃত্যুর কারণে এই লোকসভায় উপনির্বাচন হচ্ছে| ভোটগণনা হবে আগামী ১ ফেব্রুয়ারি|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন