নয়াদিল্লি : সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের বাজেট অধিবেশন| সংসদের সেন্ট্রাল হলে সকাল এগারোটা নাগাদ রাজ্যসভা ও লোকসভার সাংসদদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বাজেট অধিবেশনের সূচনা করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| প্রসঙ্গত, গত জুলাইয়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর এই প্রথমবার সংসদে পা রাখবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| এদিনই ২০১৭-১৮ অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| তারপর ১ ফেব্রুয়ারি সংসদে পেশ হবে দেশের সাধারণ বাজেট|
বাজেট অধিবেশনের প্রথম সেশন চলবে ২৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এবং বাজেট অধিবেশনের দ্বিতীয় সেশন চলবে ৫ মার্চ থেকে এপ্রিল মাসের ৬ এপ্রিল পর্যন্ত| বাজেট পেশ হবে আগামী ১ ফেব্রুয়ারি| এটাই হবে নরেন্দ্র মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন