অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল ভারত-পাকিস্তান - Aaj Bikel
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল ভারত-পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল ভারত-পাকিস্তান

Share This


কুইন্সটাউন  : কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি ভারত৷ সিনিয়র স্তরে বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারানো স্বাদ পায়নি

পাকিস্তান৷রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে পৃথ্বীদের সামনে ‘পাক বধ’ করে বিশ্বকাপ ফাইনালে ওঠার হাতছানি৷ শুক্রবার দেশের ৬৯তম সাধারণতন্ত্র দিবসে সুদূর কুইন্সটাউনে ভারতের তেরঙ্গা উড়ালেন পৃথ্বী-শুভমন-অভিষেকরা৷ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে ১৩১ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ভারত৷ ২৬৫ রান তাড়া করতে নেমে ১৩৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ৷ বল হাতে দুরুন্ত রাজস্থানের কমলেশ নাগরকোটি৷ সাত ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৮ রান খরচ করে তিনটি উইকেট তুলে নেয় দ্রাবিড়ের এই ছাত্র৷ ব্যাট হাতে হাফ-সেঞ্চুরির পর বল হাতে ৫ ওভারে মাত্র ১১ রান দিয়ে দু’টি উইকেট তুলে নেন অভিষেক৷

এর আগে টস জিতে প্রথম ব্যাটিং করে বাংলাদেশের সামনে ২৬৬ রানের লক্ষ্য রাখে ভারত৷কুইন্সটাউন ইভেন্ট সেন্টারে ইনিংসের শুরুতেই ওপেনার মনজ্যোত কারলার উইকেট হারালেও ক্যাপ্টেন পৃথ্বী ও তাঁর ডেপুটি শুভমনের ব্যাটে আড়াইশোর গণ্ডি টপকায় ভারত৷ ৯৪ বলে ৮৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন৷ অভিষেক ৫০, অধিনায়ক পৃথ্বী ৪০ এবং হার্ভিক ৩৪ রান করেন৷তবে টুর্নামেন্টে বাংলাদেশই প্রথম দল যারা ভারতকে অল-আউট করতে সক্ষম হয়৷রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে গতবার অল্পের জন্য ট্রফি হাতছাডা হয় ভারেতর৷ টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে ‘মেন ইন ব্লু’ জুনিয়ররা৷

কোন মন্তব্য নেই: