যথাযথ মর্যাদার সঙ্গে ত্রিপুরায় প্রজাতন্ত্র দিবস - Aaj Bikel
যথাযথ মর্যাদার সঙ্গে ত্রিপুরায় প্রজাতন্ত্র দিবস

যথাযথ মর্যাদার সঙ্গে ত্রিপুরায় প্রজাতন্ত্র দিবস

Share This



আগরতলা  : সারা দেশের সঙ্গে সংগতি রেখে ত্রিপুরায়ও শুক্রবার যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে নানান কার্যসূচির পালিত হচ্ছে।
রাজ্যের মূল অনুষ্ঠান হয় আগরতলার আসাম রাইফেলস ময়দানে। সকাল নয়টায় আসাম রাইফেলস ময়দানে শুরু হয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল তথাগত রায়। এর পর আধা-সেনা ও পুলিশ কুচকাওয়াজের মাধ্যমে অভিবাদন জানানো হয় রাজ্যপালকে।

 অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, তাঁর মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। তাছাড়া ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের বিধায়ক, পুলিশ প্রশাসনের আধিকারিক ও সাধারণ মানুষ। উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে রাজ্য পুলিশ, টিএসআর, কেন্দ্রীয় বিভিন্ন আধা সেনাবাহিনী, কারা পুলিশ, এনসিসির ক্যাডাররা। কুচকাওয়াজ প্রদর্শন করেন। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা নানা প্রদর্শনমূলক অনুষ্ঠানে অংশ নেয়।

এ দিকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তি, পোস্টঅফিস চৌমুহনি ও গান্ধীঘাটে অবস্থিত শহিদ বেদিতে পুষ্পার্য্য ও মাল্যদান করা হয়। তাছাড়া স্কুল, কলেজ, অফিস, আদালত, বেসরকারি সংস্থা ও সংগঠনের পক্ষ থেকেও জাতীয় পতাকা উত্তোলন-সহ নানা কার্যসূচির মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। এই দিন উদযাপন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ের সামনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

কোন মন্তব্য নেই: