ইসলামাবাদ : ভারতকে নিজেদের এক নম্বর শত্রু হিসেবে চিহ্নিত করল পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ। সিন্ধের একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মৌলানা মাসুদ আজাহারের ভাই টালহা সৈফ কটাক্ষ করে বলেন, জৈশ-ই-মহম্মদের একনম্বর শত্রু ভারত। টালহা বলেছে, ভারত জৈশের প্রধান শত্রু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাসুদ আজহারের প্রধান শত্রু। জীবনে শ্রেষ্ঠ কিছু লাভ করতে মুসলমানদের জেহাদের পথে হাঁটার পরামর্শ দিয়েছে সে।
ভারতকে এই অঞ্চলের ‘মিনি সুপার পাওয়ার’ বলে কটাক্ষ করে এই বিষয়ে জঙ্গি নেতা টালহা সৈফ বলে, গত ৬০ বছর ধরে পাকিস্তানের অনেক সমস্যা বাড়িয়ে চলেছে ভারত। কিন্তু ভারতের ৬ লক্ষ সেনা কাশ্মীরে অনেক সমস্যার মধ্যে রয়েছে। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরসহ সীমান্তবর্তী এলাকায় একাধিক জায়গায় নাশকতা চালিয়েছে এই জঙ্গি সংগঠন। পাঠানকোটে ভারতীয় এয়ার ফোর্স বেসে হানা চালিয়েছিল এই জঙ্গি সংগঠন।
ভারতের অভ্যন্তরীণ বিষয়ে তুলে এই সন্ত্রাসবাদী নেতা জানায়, ভারত সরকার নিজের শক্তি ব্যবহার করে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করার পরিকল্পনা করছে। উল্লেখ্য, পাকিস্তানের প্রশাসনের নাকের ডগার সামনে এই ধরণে ভারত বিরোধী মন্তব্যের পেছনে পাকিস্তানি প্রশাসনের মদত রয়েছে বলে সূত্রে দাবি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন