কলকাতা : ফের ব্যাহত মেট্রো চলাচল। শুক্রবার সকালে যান্ত্রিক ত্রুটির জেরে নোয়াপাড়া থেকে দমদম পর্যন্ত মেট্রো চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। এদিন সকাল সাড়ে সাতটার সময় এই সমস্যা দেখা যায়। ছুটির দিন হওয়ায় এদিন অর্ধেক মেট্রো চলছে।
তার উপর এই যান্ত্রিক ত্রুটির জন্য নাকাল হতে হয়েছে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীদের। দমদম থেকে নোয়াপাড়া মেট্রো স্টেশনের মধ্যে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। যার জন্য মেট্রো চলাচল ব্যাহত হয়। রেকটিকে সরানোর জন্য ইতিমধ্যেই ঘটনাস্থানে পৌঁছেছেন মেট্রো কর্মীরা। রেকটিকে আজ চালানো হবে কি না, পরীক্ষার পর তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। স্বাভাবিকভাবে দিনে ৩০০ বার মেট্রো চলাচল করে। কিন্তু ছুটির দিন হওয়ার আজ ১৪৮ বার মেট্রো চলবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন